অফবিট

হোয়াইট ব্রেড না কি ব্রাউন ব্রেড কোনটি বেশি উপকারী?

পাউরুটি খুবই পরিচিত একটি খাবার। প্রতিদিনের জলখাবার বা সন্ধ্যার টিফিনে পাউরুটি খান অনেকেই। সেক্ষেত্রে হোয়াইট পাউরুটি না-কি ব্রাউন পাউরুটি খাবেন? কোনটা বেশি ভালো আপনার শরীরের জন্য, সে নিয়ে প্রশ্ন জাগে অনেকের মনেই।
তাহলে চলুন জেনে নেওয়া যাক, কোন পাউরুটি আপনার শরীরের জন্য বেশি উপকারী।

পুষ্টিবিদরা জানিয়েছেন, হোয়াইট ব্রেড তৈরিতে ময়দা এবং চিনি ব্যবহার করা হয়। হোয়াইট ব্রেডে আশের পরিমাণ কম, এর গ্লাইসেমিক সূচকও বেশি। ডায়াবেটিস থাকলে হোয়াইট ব্রেড নিয়মিত না খাওয়া ভালো।

ব্রাউন ব্রেড হোয়াইট ব্রেডের তুলনায় বেশি পুষ্টিকর। ব্রাউন ব্রেডে অনেক কম ক্যালরি থাকে। তাই ব্রাউন ব্রেড খেলে ওজন বাড়ার ভয় থাকে না। এই ব্রেডে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় এটি খেলে নানা ধরনের পেটের রোগ হওয়ার আশঙ্কাও কমে। প্রতিদিন ব্রাউন ব্রেড খেলে প্রায় ৪০ শতাংশ ওজন হ্রাস পায়। ব্রাউন ব্রেড রক্তচাপ কমায়। দাঁতের স্বাস্থ্য ভালো রাখতেও নানাভাবে সাহায্য করে।

তবে হোয়াইট ব্রেড পাকস্থলীতে উপকারি ব্যাকটেরিয়া জন্মাতে সাহায্য করে। পাকস্থলীতে থাকা উপকারি ব্যাকটেরিয়া সুস্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজন। এগুলো রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করে। মাইক্রোবাইয়োমের ঘাটতি হলে ভাইরাস, ইনফেকশন ও অ্যালার্জি দেখা দিতে পারে।

তবে হোয়াইট ব্রেড খেয়ে যদি কোনো সমস্যা না হয় আপনার, তাহলে আপনি হোয়াইট ব্রেড খেতে পারেন। বেশি বয়সী ও শিশুদের জন্য হোয়াইট ব্রেড এবং মধ্যবয়সীদের জন্য ব্রাউন ব্রেড উপযুক্ত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.