খেলাধুলা

রানার বদলে আকাশদীপ, অ্যাশের পরিবর্তে জাড্ডু

ভারতীয় দলের দুই বড় পরিবর্তন লক্ষ্যণীয়। হর্ষিত রানার বদলে দলে এসেছেন আকাশ দীপ, যাঁর নিয়ন্ত্রিত বোলিং কার্যকরী হতে পারে বলে দল মনে করছে। একই সঙ্গে রবিশচন্দ্রন অশ্বিনের জায়গায় ফিরেছেন অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা, যিনি দলের ব্যাটিংকেও শক্তিশালী করবেন। অন্যদিকে, অস্ট্রেলিয়া তাদের দলে ফিরিয়েছে জশ হ্যাজলউডকে।

তবে গাব্বার ভবিষ্যৎ নিয়েও আলোচনা তুঙ্গে। ব্রিসবেন অলিম্পিকের প্রস্তুতিতে ঐতিহাসিক এই মাঠটি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। যদি নতুন স্টেডিয়াম তৈরি হয়, তবে গাব্বার ঐতিহ্যবাহী পিচ হারিয়ে যাবে এবং সেখানে ড্রপ-ইন পিচ ব্যবহার করা হবে।

বৃষ্টির বিরতিতে খেলার ভবিষ্যৎ এখনও অনিশ্চিত, তবে দর্শকরা ভরসা রাখছেন ভারতের বোলারদের পরবর্তী সেশনে উইকেট তোলার সামর্থ্যের ওপর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.