প্রাক্তন ইংল্যান্ড ব্যাটসম্যান গ্রাহাম থর্প আত্মহত্যা করেছেন বলে তাঁর পরিবার জানায়। ৫৫ বছর বয়সী থর্প ৫ আগস্ট মৃত্যুবরণ করেন, তবে তাঁর মৃত্যুর কারণ সে সময় জানা যায়নি। থর্পের স্ত্রী অ্যামান্ডা জানান, কয়েক বছর ধরে তিনি বিষণ্নতা ও দুশ্চিন্তায় ভুগছিলেন।
অ্যামান্ডা বলেন, “গ্রাহাম আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিল, যদিও আমাদের ভালোবাসার পরও তার অবস্থা উন্নতি হয়নি। সে বিশ্বাস করেছিল, সে না থাকলেই আমরা ভালো থাকব।” খেলোয়াড়ি জীবন শেষে থর্প কোচিংয়ে যোগ দেন এবং ইংল্যান্ডের সহকারী কোচের দায়িত্ব পালন করেন। ২০২২ সালে আফগানিস্তানের প্রধান কোচ হওয়ার কথা থাকলেও, গুরুতর অসুস্থতার কারণে তার পরিকল্পনা বাতিল হয়।
অ্যামান্ডা জানান, “২০২২ সালের মে মাসে গ্রাহাম আত্মহত্যার চেষ্টা করে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরেও পুরোনো সমস্যা তাকে তাড়া করে। আমরা অনেক চিকিৎসা করেছি, কিন্তু কিছুই কাজে আসেনি।”
গ্রাহামের বড় মেয়ে কিটি বলেন, “আমরা লজ্জার কিছু দেখি না। আমরা তাকে সাহায্য করতে চেয়েছিলাম এবং তার মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনা করতে লজ্জাবোধ করি না।” থর্পকে তাঁর প্রজন্মের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে বিবেচনা করা হত। তাঁর চলে যাওয়া নিয়ে পরিবার গভীরভাবে শোকাহত।







