জেলা

গ্রামের চোলাই মদের রমরমা রুখতে তৎপর মহিলা। আবগারি দফতর ও থানায় অভিযোগ দায়ের

গ্রামে চোলাই মদের অবৈধ ব্যবসা রুখতে কোমর বেঁধে নামলো গ্রামের মহিলারা। ঘটনাটি ঘটেছে মেদিনীপুরের দাসপুরের রাধাকান্তপুর এবং খাড় রাধাকৃষ্ণপুর গ্রামে।

সূত্রের খবর, সোমবার দুপুরে হঠাৎই দাসপুর থানায় এক মহিলা হাজির হয়। তিনি থানায় অভিযোগ জানায় গ্রামে অবৈধ ভাবে চোলাই মদ বিক্রি হয়। যার ফলে গ্রামের পরিবেশ নষ্ট হচ্ছে।

অভিযোগ দাসপুরের রাধাকান্তপুর এবং খাড় রাধাকৃষ্ণপুর গ্রামে অবৈধ ভাবে মদ বিক্রি হয়। যার দৌরাত্ম দিন দিন বেড়েই চলেছে। নষ্ট হচ্ছে গ্রামের পরিবেশ। বাড়ির পুরুষরা সুযোগ পেলেই মদের দোকান মুখী হচ্ছে। যার ফলে সংসারে বাড়ছে অশান্তি।

স্থানীয় এক মহিলা মৌসুমি হাজরা বলেন, ‘এখানে চোলাই মদ বিক্রি করছে। নোংরামো হচ্ছে। না করেছিলাম তাও শোনেনি। উল্টে পুলিশকে জানানোয় গালাগাল করছিল। অশ্লীল ভাষা বলছিল। তাই থানায় গিয়ে বসেছিলাম। বলেছি পুলিশ ব্যবস্থা নিক।’

অভিযোগ দায়েরের পর ঘটনাস্থলে পৌছায় আবগারি দফতরের আধিকারিক ও দাসপুর থানার পুলিশ। দুটি গ্রামে তল্লাশি চালিয়ে ৭০ লিটার চোলাই মদ, ৩৪০ লিটার মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করে। উদ্ধার করা সমস্ত সরঞ্জাম নষ্ট করে তারা। সব শেষে তাদের সতর্ক করে আসে। পরবর্তীতে একই ঘটনা আবার ঘটলে কঠোরতম শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.