রাজ্য

‘ও কোন হরিদাস?’, নাম না করে অভিষেককে তীব্র কটাক্ষ শুভেন্দুর

নাম না করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি কটাক্ষ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর মন্তব্য, ‘ও কোন হরিদাস? ওর পাশ থেকে পিসি শব্দটা সরে গেলে ও একটা বিগ জিরো। ওর রাজনৈতিক বিশ্লেষণ কে শুনবে? কেন শুনবে?’

প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের সমাবেশের মূল মঞ্চে শুধুই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি না থাকা নিয়ে বিতর্ক গড়ায়। নবীন-প্রবীণ অভিমতও বর্ষিত হয়। সেই প্রসঙ্গে সরব হন অভিষেক।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উবাচ, ‘যে কোনও ক্ষেত্রেই বয়সের ঊর্ধ্বসীমা থাকা প্রয়োজন৷ রাজনীতি, ক্রিকেট, ডাক্তার, ইঞ্জিনিয়ার সব জায়গাতেই থাকা উচিত৷ প্রবীণদের সব জায়গাতেই দরকার৷ কিন্তু যে পরিশ্রমটা একজন চল্লিশ বছরের যুবক অথবা পঞ্চাশ বছরের একজন মানুষ করতে পারবেন, সেটা তো একজন সত্তর- আশি বছরের মানুষ করতে পারবেন না৷ প্রোডাক্টিভিটি কিছুটা হলেও কমে ৷’ তাঁর সংযোজন, ‘নতুন তৃণমূল মানে এই নয় যাঁদের বয়স কম তারাই দল করবে৷ দলে প্রবীণ নেতাদেরও দরকার৷’ সেই মন্তব্যেরই পরিপ্রেক্ষিতে এই প্রশ্ন তোলেন শুভেন্দু।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.