রাজ্যে ফের একবার মাটি চাপা পড়ে মৃত্যু হল শ্রমিকের। সোমবার ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের ফালাকাটা শহরের হাটখোলা এলাকায়। মৃত ব্যক্তির নাম বিমল সাহা, পেশায় চাল ব্যবসায়ী ছিলেন তিনি। আলিপুরদুয়ারের ফালাকাটা শহরের হাটখোলা এলাকায় বিমল সাহার বাড়িতে শৌচালয়ের জন্য কুয়োর পাত বসানোর কাজ করছিলেন ওই শ্রমিক।সেই কাজ করার সময়ই ঘটে এমন ঘটনা।
পুলিশ সূত্রে জানা গেছে, শৌচালয়ের জন্য কুয়োর পাত বসানোর সময় প্রায় ৩০ ফুট নিচে চাপা পড়ে যায় সে। কিছুক্ষনের মধ্যেই ঘটনস্থলে এসে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী। ঘটনস্থলে এসে পৌঁছন ফালাকাটা থানার আইসি সমিত তালুকদার।তার পরই শুরু হয় মাটি খোঁড়ার কাজ। ৬ ঘন্টা প্রচেষ্টার পর অবশেষে তার মৃত দেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় শোখের ছায়া চড়িয়েছে তার পরিবারে।







