বিদেশ

থাইল্যান্ডে বাস দূর্ঘটনায় আহত ২০ এবং মৃত ১৪

ফের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা বাসের। ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডের প্রাচুয়াপ খিরিখানে।

সূত্রের খবর, একটি যাত্রীবাহী বাস প্রচন্ড গতিতে হাইরোডের ওপর দিয়ে যাচ্ছিল। হঠাৎ প্রচন্ড গতিতে আগত বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে গিয়ে ধাক্কা মারে। সজোরে ধাক্কার জেরে দুমড়ে মুচড়ে যায় যাত্রীবাহী বাসটি। এরপর সজোরে ধাক্কার আওয়াজ শুনে আশেপাশের লোকেরা দৌড়ে এসে উদ্ধারকারী দলে খবর দেয়। এরপর কিছুক্ষণের মধ্যেই উদ্ধারকারী দল এসে উদ্ধার কাজ শুরু করে আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করান চিকিৎসার জন্য। গোটা ঘটনায় নিহত ১৪, আহতের সংখ্যা ২০।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.