জেলা

ঘাটালে বিজেপি বিধায়কের সাথে বচসায় জড়ালেন আই.সি!

ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন যত সামনে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে ঘাটালের রাজনৈতিক পরিবেশ। রাজনৈতিক দলের নেতা নেত্রীরা একে অপরকে তীব্র আক্রমণ সানাচ্ছেন। তবে এবার একটু অন্যরকম বাক-বিতন্ডা দেখা গেল ঘাটালে। ঘাটালের বিজেপি বিধায়কের সাথে তীব্র বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লেন ঘাটাল থানার আই. সি। প্রসঙ্গত খড়ারে শুভেন্দু অধিকারীর জনসভা রয়েছে ২১ সে মে। জনসভার প্রস্তুতি চলছিল শনিবার বিকেলে, আর সেই জনসভার মাঠে তৃনমূল পতাকা লাগাতে যায়! বিজেপি কর্মীরা বাধা দেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ঘাটালের বিধায়ক শীতল কপাট। তারপরে তৃণমূল কংগ্রেসের কর্মীরা পালিয়ে যায়। পরে ঘটনার স্থলে উপস্থিত হন খড়ার ফাঁড়ির ইনচার্জ। পৌঁছানোর পর বিধায়কের সাথে বচসা শুরু হয়। উত্তেজিত হয়ে পড়েন আই.সি! উত্তেজিত হয়ে বিজেপি কর্মীর দিকে তেড়ে আসতে দেখা যায় আই.সি কে। ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট জানান, উনি যখন আমার সাথে এসে কথা বলেন তখন আধিকারিক হিসেবে নয়, মনে হচ্ছিল তৃণমূলের দলদাস হিসেবে কথা বলছিলেন। আমার সাথে কথা বলার সময় উনি হঠাৎ ক্যামেরা অন করেন, তারপর আমাদেরও ছেলেরা শুরু করে রেকর্ডিং। উনি একজন আধিকারিক হয়ে যেসব ভাষা ব্যবহার করছিলেন, কোন ভাবে মনে হচ্ছিল না পুলিশ আধিকারিক, মনে হচ্ছিল তৃণমূলের নেতা। তবে পুলিশ এর পক্ষ থেকে এই ঘটনায় কোনো প্রতিক্রিয়া মেলেনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.