রাজনীতি

‘সুরক্ষিত শহর গুলির মধ্যে প্রথম সারিতে রয়েছে কলকাতা’ মন্তব্য শশী পাঁজা

“বর্তমানে সব থেকে সুরক্ষিত শহর হল কলকাতা, কলকাতা নিজের রেকর্ড ধীরে ধীরে শুধরাচ্ছে। অপরাধীদের দ্রুত শাস্তি দিতে তৈরি হয়েছে ফাস্ট ট্র্যাক কোর্ট ও সাইবার ক্রাইম থানা”। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন মন্তব্য করেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা।

আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,”রাজনৈতিকভাবে যারা তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করছে এবং কলকাতাকে কালিমালিপ্ত করছে, তাদের বলি দেশের রাজধানী দিল্লি শহর সব থেকে খারাপ অবস্থায় রয়েছে। অপরাধের ক্ষেত্রে সব থেকে বেশি সেখানে অপরাধ সংঘটিত হয়েছে।” এরপর তিনি আরো বলেন,”দিল্লির আইনশৃঙ্খলা দেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। অথচ সেখানে কেন এত অপরাধ সংগঠিত হয় সে জবাব কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক দিতে পারবে?”

এই বক্তব্যের নারী সুরক্ষা নিয়েও কথা বলে তিনি, তিনি বলেন উত্তরপ্রদেশে বুলডোজার চলল তবুও অপরাধ কমল না। একশ দিনের কাজের ক্ষেত্রে সবচেয়ে ভালো কাজ করেছে বাংলা, কিন্তু সেই টাকা আটকে দিয়েছে কেন্দ্রীয় সরকার।যারা বেটিদের নিয়ে প্রকল্পের কথা বলেন, তাদের এসব দেখা দেখা উচিত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.