নিজস্ব সংবাদদাতা : সালটা ছিল ২০২০। বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছিল সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ। আবার শোনা যাচ্ছে সেই ফ্ল্যাট নাকি কিনেছে বলিউড নায়িকা আদা শর্মা।
সূত্রে খবর, ২০১৯ সালে সুশান্ত বান্দ্রার সমুদ্রের ধারের ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন। এই ফ্ল্যাটটির জন্য তাকে মাসিক ৪ দশমিক ৫ লাখ টাকা ভাড়া দিতেন। করোনাভাইরাসের সময় ওই ফ্ল্যাটেই সুশান্তের সঙ্গে থাকতেন রিয়া। কিন্তু পুরো গল্প পাল্টে যায় সেদিন। ২০২০ সালে ১৪ই জুন সেই ফ্ল্যাট থেকে সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। কিন্তু তারপর থেকে সেই ফ্ল্যাটটির জন্য কোনো ভাড়াটে পাওয়া যাচ্ছে না। রিয়েল এস্টেট ব্রোকার রফিক মার্চেন্ট জানিয়েছেন, মাসিক পাঁচ লাখ টাকা ভাড়া চাওয়া হচ্ছে ফ্ল্যাটটির। কিন্তু কেউই নিতে রাজি নন।
এমন লোকেশনে ফ্ল্যাট এভাবে ফাঁকা পড়ে থাকে না। কিন্তু যখন গ্রাহকরা জানতে পেরেছে যে ফ্ল্যাট থেকে সুশান্তের মৃত দেহ পাওয়া যায়, তখনই পিছিয়ে যায় সবাই। অনেক ক্ষেত্রে কেউ কেউ রাজিও হচ্ছেন। তবে পরিবারের সদস্য ও আত্মীয়দের আপত্তিতে পিছিয়ে যাচ্ছেন।
কিন্তু এবার শোনা যাচ্ছে যে সুশান্তের সেই ফ্ল্যাট নাকি কিনে নিয়েছে অভিনেত্রী। তবে এখনো পর্যন্ত এই বিষয়ের সত্যতা অভিনেত্রীর তরফ থেকে জানা যায় নি। তিনি জানিয়েছেন, এমন কিছু হলে তিনি নিশ্চয় জানাবেন।







