রাজনীতি

পর পর দুইদিন মামলাতে ধাক্কা খেল শুভেন্দু ; দত্তপুকুর কাণ্ডে তদন্তের ভার রাজ্যের হাতে!

নিজস্ব সংবাদদাতা : গত রবিবার দত্তপুকুর বিস্ফোরণের ঘটনা তদন্তের জন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেতা রাজর্ষি লাহিড়ির জনস্বার্থ মামলা করেন।এই ঘটনায় সিবিআই এবং এনআইএ তদন্তের আবেদন করেন মামলাকারীরা। কিন্তু মঙ্গলবার সেই মামলা খারিজ করে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, এই ঘটনার তদন্তভার রাজ্য সরকারই চালাবে। এই ঘটনার পর, দু’দিন হাই কোর্টে ধাক্কা খেলেন শুভেন্দু। এর আগেও যাদবপুর ছাত্র মৃত্যুর রহস্য নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন শুভেন্দু। সোমবার সেই জনস্বার্থ মামলাটি ওঠে শুনানি চলাকালীন জনস্বার্থ মামলাটির বিষয়বস্তু নিয়ে বিরক্তি প্রকাশ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। পরে মামলাটি বাতিল করে নেন শুভেন্দু।

মঙ্গলবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে বলেন ওই ঘটনায় রাজ্য পুলিশ তদন্ত করছে। এই অবস্থায় মামলাকারীর আবেদন উহ্য রাখছে আদালত। পুলিশ তদন্ত সম্পূর্ণ করুক। তিনি আরো বলেন যে, যদি আগামী দিনে মামলাকারীদের কোন নতুন অভিযোগ থাকলে তা হাইকোর্টে জানাতে পারবে।

দত্তপুকুর বিস্ফোরণ ঘটনায় এখনো পর্যন্ত নয় জনের মৃত্যু ঘটেছে। একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি অভিযুক্ত আইএসএফের এক নেতা পালিয়ে গেছে। এই বিষয়ে দত্তপুকুরের আইসি শুভব্রত ঘোষ এবং নীলগঞ্জ ফাঁড়ির ওসি হিমাদ্রি ডোগরাকে সাসপেন্ড করে, নতুন আইসি সুজিত পতিকে করা হয়। সোমবার বিস্ফোরণস্থল ঘুরে দেখেন বারাসত পুলিশ জেলার সুপার ভাস্কর মুখোপাধ্যায় এবং এডিজি (দক্ষিণবঙ্গ) সিদ্ধনাথ গুপ্ত। তিনি বলেন, ‘‘পুলিশ তদন্ত শুরু করেছে। এক জনকে গ্রেফতার করা হয়েছে। নমুনা সংগ্রহ করা হয়েছে। বাজি বানানো হচ্ছিল, বাকি তদন্ত চলছে।’’

সূত্রে খবর, রবিবারে ঘটে যাওয়া বিস্ফোরণ নিয়ে মুখ্যমন্ত্রীর ক্ষোভের মুখে পরেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীও। সেইদিন সন্ধ্যায় রাজ্য পুলিশের ডিজিকে বৈঠকের জন্য কালীঘাটে নিজের বাড়িতে ডেকে পাঠিয়েছিলেন মমতা। তদন্তের সব নির্দেশ ওই বৈঠকে দিয়ে দেন তিনি। তারপর থেকেই পুলিশ মহল নড়ে চড়ে বসেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.