উচ্চশিক্ষার জন্য দেশ ছেড়ে লন্ডনে গিয়েছিল বছর ২৩ এর ভারতীয় ছাত্র মিতকুমার প্যাটেল। ভবিষ্যৎ উজ্জ্বল করতে গিয়েই টেমস নদীতে মিলল মিতকুমার এর মৃতদেহ। সূত্র মারফত জানা গেছে বেশ কিছুদিন ধরেই নিখোঁজ ছিলেন তিনি। তবে এটা আত্মহত্যা না খুন তা এখনো বলতে পারেনি লন্ডন পুলিশ।
স্থানীয় এক সংবাদপত্র থেকে জানা গেছে,লন্ডনের শেফিল্ড হলম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন তিনি। তার পাশাপাশি অ্যামাজনে পার্ট টাইম চাকরিও করতে সে গত মাসের ২০ তারিখে শেফিল্ড যাওয়ার কথা ছিল তার। জানা গেছে গত ১৭ই নভেম্বর থেকে নিখোঁজ ছিল সে। তার কিছুদিন পরই নদী থেকে উদ্ধার হয় তার মৃতদেহ। তবে এটা খুলনা আত্মহত্যা তার তদন্ত করছে লন্ডন পুলিশ







