নিজস্ব সংবাদদাতা: সারা দেশের সাথে বীরভূমের বৈষ্ণব তীর্থভূমি জয়দেব কেন্দুলিতেও রথযাত্রা শুরু হয়েছে। এই রথযাত্রা আষাঢ় মাসে আয়োজিত অন্যতম প্রধান হিন্দু উৎসব। এই উৎসব বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়। রথযাত্রা উপলক্ষে ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলির নিম্বার্ক আশ্রম প্রতিবারের মতো এবারও রথযাত্রার আয়োজন করে।
উল্লেখ্য ,এই রথ ১৩২ বছরে পড়ল বলে আশ্রমের মহারাজ নরসিংহ স্মরণদেব ব্রজবাসী জানান।কেন্দুলি এই প্রাচীন রথযাত্রা দেখতে বহু মানুষের ভিড় জমে। রথের রশিতে টান দিতে ভক্তরা অপেক্ষায় থাকেন। সুসজ্জিত রথে জগন্নাথ, বলরাম, এবং সুভদ্রা দেবীকে সাজিয়ে খোল করতাল নাম সংকীর্তন সহকারে জয়দেব এলাকায় রথ পরিক্রমা করে।







