• আর.জি.কর দূর্নীতির ঘটনা যেন প্রতিটা মানুষের মধ্যে প্রতিবাদের লেলিহান শিখা জ্বালিয়েছে। যেখানে প্রতিটা মেয়ের সাথে ঘটতে থাকা একের পর এক ঘটনা এতবছর পরে উঠে আসছে। এমন একটা সময় তাঁরা পেরিয়ে এসছেন , যেখানে তাঁরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহস বা মনের জোর কোনোটাই পাননি। কিন্তু এখন সময় ঘুরেছে, সেই সব নারীরা জাগ্ৰুত হয়েছে। এখন তাঁরা বুঝতে পেরেছে :
‘NO MEANS NO !YES MEANS YES!’ ।
তাই টলিপাড়ায় ঘটে যাওয়া অন্যায় গুলি আজ প্রতিবাদের আগুনে জ্বলে উঠছে। যেখানে জানা যায়, কাজ দেওয়ার নাম করে প্রভাবশালী প্রযোজকেরা দীর্ঘ দিন ধরে মেয়েদের কী ভাবে শোষণ করে যাচ্ছেন। এরই প্রতিবাদে টলিপাড়া মুখোমুখি হন মাননীয়া মুখ্যমন্ত্রীর । যেখানে বিনোদন ইন্ডাস্ট্রির মহিলা অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী তাঁর সহমহিলা কর্মীদের উদ্দেশ্যে একটি পোস্ট করেন , যার সারমর্ম হলো:
‘ ইন্ডাস্ট্রিতে মহিলাদের সাথে চলতে থাকা যৌন হেনস্থা নিয়ে এবার সময় এসে গেছে সরাসরি কথা বলার। একটি ফোরাম করে সব অভিযোগকে একত্রিত করে আন্দোলন শুরু করার ডাক দিয়েছেন অভিনেত্রী ‘ এই পোস্টটিকে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেও ট্যাগ করেন ।
• জানা যায় এই ট্যাগ করার পর মুখ্যমন্ত্রী নিজেই অভিনেত্রী ঋতাভরীর সাথে যোগাযোগ করেছেন। নবান্নে ডেকে পাঠান তাঁকে। মঙ্গলবার বিকেলে
নবান্নে যান ঋতাভরী। নবান্ন থেকে বেরিয়ে তিনি বলেন:
“দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ দেওয়ার নাম করে যে যৌন হেনস্থা ঘটছে তা নিয়ে আমি উনার সাথে কথা বলি। তিনি সম্পূর্ণ বিষয়টি খুঁটিয়ে খুঁটিয়ে শোনেন। আমি চেয়েছিলাম মালেয়াম ইন্ডাস্ট্রিতে যেমন হেমা কমিশন গঠন করে যৌন হেনস্থার তদন্ত করা হয়েছিল, আমাদের এই ইন্ডাস্ট্রিতে ও এমনটাই হোক। এই বিষয়ে মুখ্যমন্ত্রী সম্মতি জানান” ।
• মুখ্যমন্ত্রী রাজ্যের পাঁচজন মন্ত্রী কে নিয়ে একটি কমিটি গঠন করেছেন। যারা হেমা কমিশনের সমস্ত রিপোর্টকে খুঁটিয়ে পড়ে বিচার করবেন এবং এই রাজ্যের তদন্ত কী ভাবে চলবে সেই বিষয়ে একটি সীমানানির্দেশক ঠিক করবেন । এছাড়াও হেমা কমিশনের মতন আরো একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে। এই কমিটিতে প্রধান হিসেবে থাকবেন একজন প্রাক্তন বিচারপতি আর পাঁচজন সদস্যের কমিটিতে থাকবেন- মনোবিদ ,পুলিশ, আইনজীবী। ঋতাভরী মুখ্যমন্ত্রীকে জানান : এই কমিটি যেন নিরপেক্ষ হয় কোন রাজনীতি বা টালিগঞ্জ ইন্ডাস্ট্রির সাথে যুক্ত কোন ব্যক্তি এই কমটির সাথে যুক্ত না থাকেন।
• অভিনেত্রী নিজেও হেনস্থার শিকার বলে অভিযোগ করেছেন। ইন্ডাস্ট্রির দুই প্রতাপশালী প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। এই দুই অভিযোগকারীর নাম তিনি মুখ্যমন্ত্রীকে জানিয়ে এসেছেন। তিনি জানান:
“যেখানে আমি নিজেই সকালে অভিযোগ করে এসেছি , সেখানে আমি নিজে চুপ করে থাকলে কি করে চলবে” ।
সাম্প্রতি এই বিনোদন ইন্ডাস্ট্রিজ মহিলা শিল্পীরা এবং কলাকুশলীরা একটি প্রতিবাদী সংগঠন তৈরি করেছেন। যার নাম ” উইমেনস ফোরাম ফর স্কিন ওয়ার্কাসপ “। এই সংগঠনে ঋতাভরীও রয়েছেন।
তিনি আরো জানান:
“আমি সব মহিলা শিল্পীদের বলেছি ,এখনই উপযুক্ত সময় মুখ খোলার। কাজ দেওয়ার নাম করে যারা দিনের পর দিন যৌন হেনস্থা করেছেন, অশ্লীন প্রস্তাব দিয়ে আসেছেন। এখন সেই প্রতাপশালী ব্যক্তিদের বিচার পাওয়ার সময় এসে গেছে। এই লড়াই একা আমার নয়, এই লড়াই আমাদের সবার”।
এই মন্তব্য করে তিনি জানান, এবার দেখা যাক এই লড়াইয়ে কতজন শামিল হন। এমনটাই সূত্রের খবর।







