রাজ্য

আইপ্যাক ঘটনায় নয়া পদক্ষেপ পুলিশের , DVR সংগ্রহ করল পুলিশ

বৃহস্পতিবার ভোরে প্রতীক জৈনের বাড়ি ও আইপ্যাকের অফিসে হানা দেয় ইডির আধিকারিকরা। এরপর সবুজ ফাইল নিয়ে বেরিয়ে আসেন মুখ্যমন্ত্রী। প্রতীক জৈনের পর আইপ্যাকের অফিস। গুচ্ছ গুচ্ছ ফাইল, হার্ডডিস্ক তোলা হয় মুখ্যমন্ত্রীর গাড়িতে। এরপর শোরগোল শুরু হয় রাজ্য রাজনীতিতে। মুখ্যমন্ত্রীর বক্তব্যের বিরুদ্ধে সবর হয় গেরুয়া শিবির। এবার আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ির সিসিটিভি ক্যামেরার ছবি , DVR সংগ্রহ করল শেক্সপিয়ার সরণী থানার পুলিশ।

কয়লা দূর্নীতির মামলায় দুই জায়গায় তল্লাশি চালায় কেন্দ্রীয় সংস্থা। বৃহস্পতিবার ভোর ৫ টায় হানা দেয় আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে। বেলা ১১টা নাগাদ সেই খবর পৌঁছায় থানায় , তার একঘন্টার মধ্যে প্রতীক জৈনের বাড়িতে পৌঁছান মুখ্যমন্ত্রী ও কলকাতা পুলিশের একটি টিম। এরপর ভিতরে ঠিক কী ঘটেছিল ? সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। জানা গেছে, এই ঘটনায় ইডির এক আধিকারিক, CRPF এর বিরুদ্ধে থানায় মোট ৩ টি মামলা দায়ের করা হয়েছে।

শেক্সপিয়ার থানায় মোট দুটি মামলা দায়ের করা হয়েছে , যার মধ্যে একটি মুখ্যমন্ত্রীর অভিযোগের উপর ভিত্তি করে , অন্যটি পুলিশের স্বতঃপ্রণোদিত মামলা। সিসিটিভি ক্যামেরা ফুটেজের পাশাপাশি প্রত্যক্ষদর্শী ও এলাকার বাসিন্দাদের সঙ্গেও কথা বলা হচ্ছে। ওইদিন তল্লাশি অভিযানে আসা ইডির টিমের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। কোন কোন আধিকারিক ওইদিন এসেছিল ? তারা কতজন ছিল? ফরেন্সিক এক্সপার্ট কেউ এসেছিল কিনা অথবা কতজন CRPF জওয়ানকে সেদিন আনা হয়েছিল । সেই সব তথ্য সংগ্রহ করছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.