রাজ্য

উত্তরবঙ্গের দুর্যোগ কবলি এলাকায় পরিদর্শনে গিয়ে আক্রান্ত বিজেপি বিধায়ক ও সাংসদ

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ। এই পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলির তরফে প্রতিনিধি দল পৌঁছে যাচ্ছে এই বিধ্বস্ত এলাকায় মানুষদের পাশে দাঁড়াতে। সেখানেই আক্রান্ত হলো গেরুয়া শিবিরের একাধিক নেতা। রক্তক্ত অবস্থায় বিজেপির মালদহ উত্তরের সাংসদ খগেন মুর্মুকে উদ্ধার করতে এসেই আক্রমণের শিকার হন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ।

সোমবার দুপুর ২টো নাগাদ বিপর্যস্ত এলাকায় পৌঁছতে পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। এমনকি বামনডাঙায় ঢোকার আগে বিক্ষোভের মুখে পরতে হয় বিজেপির মালদহ উত্তরের সাংসদ খগেন মুর্মু ও বিজেপির শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। প্রথমেই কটুক্তিকর ভাষায় আক্রমণ করে। তারপরেই লাঠি নিয়ে এসে বেধড়ক মারধর করা হয় বিজেপির দুই নেতাকে। পাশাপাশি চলে গো ব্যাক’ স্লোগান বলে অভিযোগ পদ্ম শিবিরের। এরপর মাথায় আঘাত পেয়ে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পরেন বিজেপির মালদহ উত্তরের সাংসদ খগেন মুর্মু। এর মধ্যেই তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ ওঠে। সেই সময় এই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা ফেসবুক লাইভের মাধ্যমে ভাগ করে নিলেন শঙ্কর ঘোষ।

এপ্রসঙ্গে বিজেপি শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ জানিয়েছেন, “শিলিগুড়ির দিকে রওনা দিয়েছি আমরা। খগেনদা (মুর্মু) রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। আমাদের আগের গাড়ির একটাও কাচ নেই। আমার সারা শরীর কাচে ভর্তি। প্রাথমিক চিকিৎসা করে এসেছি। খগেনদার অবস্থা দেখুন। ত্রাণ দেওয়ার জন্য খোঁজখবর নিতে গিয়েছিলাম আমরা। একটি বোটে জয়ন্তদা, দীপকদা ছিলেন। একটি বোটে সমীরদারা নদীর অপরপ্রান্তের মানুষের সঙ্গে দেখা করতে যান। আমি খগেনদা এই প্রান্তের লোকজনের সঙ্গে কথা বলছিলাম। সেই সময় কিছু লোক ‘দিদি দিদি’ করে আমার কাছে আসেন। কেন আমরা এসেছি, কী করব এখানে— এই সব জিজ্ঞাসা করে প্রথমে গালাগালি তার পর তারা পিছন থেকে মারধর শুরু করেন। এখন শিলিগুড়ির দিকে রওনা দিয়েছি। ‘রিলিফ’ দিতে এসে দেখুন আমাদের সাংসদের কী অবস্থা করেছে। আমার মাথায় বাটাম চালাতে গিয়েছিল। সিটে বসে পড়েছিলাম।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.