খেলাধুলা

রোহিরাটকে দেখতে উপচে পড়বে ভিড় ! তবে টিকিট কিনলেও চিন্তায় ক্রিকেট প্রেমীরা , কেন? জানুন

দীর্ঘদিনের বিরতির পর অবশেষে মাঠে ফিরছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। তাঁদের দেখার জন্য উন্মাদনার শেষ নেই ভক্তদের। এর মধ্যেই অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে সিরিজের ১৩ দিন আগেই সব টিকিট শেষ। আটটি ম্যাচের সিরিজে ১ লক্ষ ৭৫ হাজারের বেশি টিকিট বিক্রি হয়ে গিয়েছে। সিডনি ও অ্যাডিলেডের এক দিনের ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। পার্‌থের ম্যাচে ৩০ হাজার টিকিট পড়ে রয়েছে।

রোহিত বিরাটের প্রত্যাবর্তনে ভারতীয় ক্রিকেট মহলে খুশির হাওয়া উঠলেও ঈশান কোণে উঠছে দুশ্চিন্তার মেঘ। ওডিআই অধিনায়ক হিসেবে রোহিত শর্মাকে অপসারিত করে শুভমান গিলকে নির্বাচন করায় সিঁদুরে মেঘ দেখছেন ভক্তরা। ক্যাপ্টেন হিসেবে রোহিত শর্মা না থাকায় তিনি আসন্ন কোনো ওয়ানডে ম্যাচেই নিশ্চিন্ত নন। এরই মধ্যে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিবসীয় ম্যাচের দল ঘোষণা করার পর নির্বাচক অজিত আগরকার একটি সাংবাদিক সম্মেলনে বলেন,২০২৭ বিশ্বকাপে রোহিত ও কোহলি নিশ্চিন্ত নন। ভক্তরা মনে করেছেন, আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে ভালো পারফর্ম না করলে ২০২৭ বিশ্বকাপের আগেই তাঁদের বাইরের রাস্তা দেখিয়ে দেবে বিসিসিআই। তাই এই সিরিজের শেষে রোহিত ও বিরাটের তাহলে কি শেষ ইচ্ছা পূরণ না করেই শেষ হবে দুই মহারথীর ক্রিকেট ক্যারিয়ার? নাকি তাঁদের দেওয়া হবে একটি শেষ সুযোগ?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.