রাজ্য

নীল ব্যাগ খুলতেই ঝটকা খেল আরপিএফ জওয়ানরা! রবিবাসরীয় হাওড়া সাক্ষী থাকলো আসল ‘ফর্জি’-র, উড়লো ৫০ লক্ষ টাকা 

 

হাওড়া স্টেশন থেকে আবার উদ্ধার হল বিপুল পরিমাণ টাকা। আরপিএফ সূত্রে খবর, উদ্ধার হওয়া নগদ টাকার পরিমাণ প্রায় ৫০ লক্ষ টাকা।

 

সূত্রের খবর, গত ১০ মার্চ হাওড়া স্টেশনের ৮ নম্বর প্লাটফর্মে সন্দেহজনক ভাবে এক যুবক ঘোরাঘুরি করছিলেন। সেই সময় কর্তব্যরত আরপিএফ জওয়ানরা তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। তাঁর পিঠে থাকা নীল ব্যাগ খোলার পরই মেলে নগদ ৫০ লক্ষ টাকা।

 

ওই টাকা নিয়ে তিনি কোথায় নিয়ে যাচ্ছিলেন, কোথা থেকেই বা এত টাকা পেয়েছেন, তার সদুত্তর ওই যুবক দিতে পারেননি বলে খবর। ওই টাকার বৈধ কাগজ বা রসিদও দেখাতে পারেননি। এর পরই আরপিএফ তাঁকে আটক করে এবং তার সমস্ত টাকা বাজেয়াপ্ত করা হয়।

 

জানা যায়, আটক হওয়া যুবকের নাম প্রহ্লাদরাম জাখর। ৩৩ বছরের যুবকের বাড়ি রাজস্থানের বিকানেরের। আরপিএফের পক্ষ থেকে সমস্ত টাকা এবং ওই আটক ব্যক্তিকে শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। এখন ওই যুবক শুল্ক দফতরের আধিকারিকদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.