রাজনীতি

কেন্দ্রীয় সংস্থার অপব্যবহার নিয়ে এবার বৈঠকে অবিজেপি নেতারা, কালই কি দিল্লি?

বিজেপি-বিরোধী বিভিন্ন দলগুলিকে একত্রে জোটবদ্ধ করার তাগিদে অনেকদিন ধরেই সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় এজেন্সিগুলির অপব্যবহার নিয়েও একের পর এক ক্ষেত্রে সরব হয়েছেন তিনি। এবার অন্য মোড়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ‘অপব্যবহার’ ইস্যুকে প্রকাশ্যে এনে বিরোধী শিবিরের হেভিওয়েটদের বৈঠকে বসার সম্ভাবনা।

কেন্দ্রীয় সংস্থার একের পর এক তদন্তে জেরবার রাজ্য সরকার। নিয়োগ দুর্নীতি থেকে গরু পাচার মামলায় হাজতে ধুঁকছেন তৃণমূলের হেভিওয়েটরা। কেন্দ্রীয় সংস্থার জেরার মুখে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এহেন আবহে কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে বারবার সুর চড়িয়েছেন তৃণমূলনেত্রী।

সম্ভাব্য বৈঠক নিয়ে তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষের উবাচ, ‘২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি জিতবে না। তাদের জনগণ বিরোধী নীতির কারণেই তারা সরকার গঠন করতে পারবে না। এই আবহে বিজেপি বিরোধী একটি ফ্রন্ট গড়ে তোলার জন্য সবাই আলোচনা করবে। মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে বেশ কিছু ইস্যু উত্থাপন করতে চলেছেন। ইডি, সিবিআই-এর অপব্যবহার নিয়ে কথা বলবেন তিনি। বিরোধীদের ভয় দেখাতেই এই কাজ করছে কেন্দ্রের শাসকদল। বিভিন্ন রাজ্যে অ-বিজেপি শাসিত সরকারকে সমস্যায় ফেলার চেষ্টা করে বিজেপি।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.