মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সনাতনীদের সত্য কথা বলতে দিচ্ছে না সনাতনীরা তাদের অধিকার থেকে বঞ্চিত,মন্দিরে যাওয়া থেকে বঞ্চিত হচ্ছে, পুজো করতে পারছেনা, হিন্দুরা সবদিক থেকে বঞ্চিত হচ্ছে। আগামী দিনে পশ্চিমবঙ্গ বাংলাদেশ পাট ২ করবার জন্য একটা ষড়যন্ত্র চলছে। বাংলাদেশের আজকে যা স্থিতি তা আগামী দিনে পশ্চিমবঙ্গ সেই স্থিতি হতে চলেছে আর বেশিদিন সময় নেই। সাধুদের সত্য কথা বলতে দিচ্ছে না রাজ্য সরকার। আসলে সরকার এদেরকে দেখে ভয় পাচ্ছে। আজকে দিনে দিনে সনাতনীদের দের উপর অত্যাচার চলছে।আমি মুখ্যমন্ত্রীকে বলতে চাই ওনার রক্তটা পরীক্ষা করা উচিত ওনার রক্ত দূষিত হয়ে গেছে, কিংবা রক্তটাই সমস্যা রয়েছে। রক্ত পরীক্ষা রিপোর্টটা যাতে আমাদের দেয় আসলে আমরা বড় অবহেলিত আমি প্রতি মুহূর্তে প্রাণনাশের ভয় পাচ্ছি। আমি নিরাপত্তার অভাব বোধ করছি। আমার ফেসবুক বন্ধ করে দেওয়া হয়েছে নিউ টাউনে আমার অনুষ্ঠান বন্ধ করে দেয়া হচ্ছে, মালদায় এসে মালদা সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই কথা জানান সনাতনী ধর্মের ধর্ম গুরু হিরন্ময় গোস্বামী।
বাংলাদেশ প্রসঙ্গে তিনি জানান বাংলাদেশে পরিস্থিতি সংখ্যালঘুদের উপর অত্যাচার যে সংখ্যালঘুরা চিরকালই অত্যাচার হয়ে আসছে। আজ এমন ভাবে অত্যাচার হচ্ছে মেনে নেওয়া যাচ্ছে না।







