রাজ্য

CID গ্রেফতার করল SSC এর প্রাক্তন চেয়ারম্যান শেখ সিরাজউদ্দিনকে

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় স্কুল সার্ভিস কমিশনের উত্তর ও পশ্চিমাঞ্চলের প্রাক্তন চেয়ারম্যান শেখ সিরাজুদ্দিনকে গ্রেফতার করল CID। এই মামলায় তাঁর স্ত্রী আগেই গ্রেফতার হয়েছেন। অনেক দিন ধরেই ফেরার ছিলেন শেখ সিরাজুদ্দিন। অবশেষে তাঁকে হাতে পেল রাজ্যের গোয়েন্দা কর্তারা।
দীর্ঘদিন ধরেই নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম মূল অভিযুক্ত শেখ সিরাজুদ্দিনকে খুঁজছিলেন CID আধিকারিকরা। কিন্তু তিনি পালিয়ে বেড়ানোয় তাঁকে ধরা যাচ্ছিল না বলে খবর। অবশেষে CIDর জালে তিনি।প্রসঙ্গত, ইন্দপুরের শালডিহা কলেজের অধ্যক্ষ শেখ সিরাজুদ্দিন স্কুল সার্ভিস কমিশনের উত্তর ও পশ্চিমাঞ্চলের চেয়ারম্যান থাকাকালীন ‘প্রভাব খাটিয়ে’ স্ত্রী জেসমিন খাতুনকে চাকরি পাইয়ে দিয়েছিলেন বলে অভিযোগ করা হয়েছিল।
নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গত ২০ ফেব্রুয়ারি CID তাঁকে গ্রেফতার করে।চলতি বছরের জানুয়ারি মাসে তাঁকে বহিষ্কারের কথা জানায় আদালত। স্কুল সার্ভিস কমিশনের পশ্চিমাঞ্চলের চেয়ারম্যান শেখ সিরাজউদ্দিনকে অবিলম্বে বহিষ্কার করতে হবে বলে জানিয়ে দিয়েছিল কলকাতা হাইকোর্ট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.