রাজনীতিরাজ্য

কেজরির গ্রেপ্তারির তীব্র প্রতিবাদ জানিয়ে পাশে মমতা

গতকাল রাতে গ্রেপ্তার হওয়া অরবিন্দ কেজরিলালের পাশে এসে দাড়ালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। জনগণের ভোটে নির্বচিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে খড়গহস্ত হয়ে উঠেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো, এক্স হ্যান্ডেলে এই কথা লিখেছেন তিনি। আরও জানিয়েছেন, তাঁর কেজরিওয়ালের স্ত্রী সুনিতার সঙ্গে কথাও হয়েছে। এছাড়াও শুক্রবার নির্বাচন কমিশনের কাছে যাবে ইন্ডিয়া জোটের প্রতিনিধি দল কেজরির গ্রেপ্তারির প্রতিবাদে। আর সেই দলে রয়েছেন তৃণমূলের দুজন।

বৃহস্পতিবার রাতে কেজরির গ্রেপ্তারের পরের দিনই এক্স হ্যান্ডেলে দীর্ঘ একটি টুইট করে গ্রেপ্তারির বিরোধিতা করেন তৃণমূল সুপ্রিমো। তাঁর কথায়,“জনতার ভোটে নির্বাচিত বিরোধী দলের মুখ্যমন্ত্রীদের নিশানা করা হচ্ছে। তাঁরা গ্রেপ্তার হচ্ছেন। কিন্তু যাদের বিরুদ্ধে ইডি, সিবিআইয়ের অভিযোগ রয়েছে তাঁরা বিজেপিতে গিয়ে দিব্যি নিজেদের কাজ চালিয়ে যাচ্ছেন। এটা গণতন্ত্রের উপর বিরাট আঘাত। জনতার ভোটে নির্বাচিত দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেপ্তারিতে আমি তীব্র প্রতিবাদ জানাই।”

মমতা এছাড়া আরও জানান, তাঁর সঙ্গে কথা হয়েছে কেজরিওয়ালের স্ত্রী সুনীতার। মুখ্যমন্ত্রী আপ সুপ্রিমোর পাশে থাকার বার্তাও দিয়েছেন ও সেই সঙ্গে জানিয়েছেন, একজোট হয়ে প্রতিবাদ করবে ইন্ডিয়া জোট কেজরির গ্রেপ্তারির বিরোধিতা করে। শুক্রবার নির্বাচন কমিশনে যাবে ইন্ডিয়া জোটের প্রতিনিধি দল। আদর্শ আচরণ বিধি কার্যকর হওয়ার পরে উদ্দেশ্যমূলকভাবে তাক করা হচ্ছে বিরোধীদের, তারই কড়া প্রতিবাদ করবে ইন্ডিয়া জোট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.