রাজ্য

নিয়োগ মামলায় জামিন কুন্তলের , তবে এখনই হবে না জেলমুক্তি !

নিয়োগ দুর্নীতি মামলায় , উচ্চ আদালতে জামিন মঞ্জুর তৃণমূলের প্রাক্তন যুব নেতা কুন্তল ঘোষের । তবে স্বস্তি মিললেও , এখনই হচ্ছে না জেল মুক্তি । কারণ ইডি মামলায় জামিন পেলেও , এখনো রয়েছে সিবিআই মামলা । সেই মামলায় এখনো জামিন মঞ্জুর হয়নি কুন্তলের । বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ ইডি মামলায় কুন্তলের জামিন মঞ্জুর করেন ।

পূর্বে জামিনের আবেদন জানিয়ে , শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন কুন্তল ঘোষ । কিন্তু সুপ্রিম কোর্ট সেই মামলা ফিরিয়ে দেয় হাইকোর্টে । বুধবার কলকাতা হাইকোর্টে ছিলো এই মামলার নিষ্পত্তির দিন । এদিন শর্তসাপেক্ষ ভাবে কুন্তলের জামিন মঞ্জুর করে কলকাতা হাইকোর্ট । ১০ লক্ষ টাকার বন্ডে জামিন পেয়েছেন কুন্তল । পাশাপাশি শর্তসাপেক্ষ জামিনে কুন্তলকে নির্দেশ দেওয়া হয়েছে , পাসপোর্ট জমা রাখতে হবে কুন্তলকে , তিনি নিম্ন আদালতের এলাকা ছাড়তে পারবেন না । কোনো সাক্ষীকে প্রভাবিত করতে পারবেন না , তথ্য প্রমাণ নষ্ট করতে পারবেন না । ২০২৩ সালের ২১ জানুয়ারি গ্রেফতার করা হয়েছিল কুন্তলকে । এবার ইডি মামলায় শর্ত সাপেক্ষ জামিন পেলেন তিনি ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.