আবহাওয়া

ধেয়ে আসছে বম্ব সাইক্লোন, তীব্রতার আশঙ্কায় বাড়ছে আতঙ্ক

ডানার ঝাপটায় পশ্চিমবঙ্গের অনেক জায়গায় বেশ ক্ষয়ক্ষতি দেখা গিয়েছে। এবার সেই রেস কাটার কিছুদিনের মধ্যেই আছড়ে পরতে চলেছে বম্ব সাইক্লোন। এই ঘূর্ণিঝড়ের বেশ অনেকটাই থাকবে বলে মনে করছে আবহাওয়া বিশেষজ্ঞরা।

বর্ষা বিদায়ের পর শীতের আমেজ গায়ে মাখতে না মাখতেই ঘূর্ণিঝড় বম্বের আতঙ্ক তৈরি হলো। এই ঘূর্ণিঝড়ের নাম বম রাখা হয়েছে কারণ এটা সেরকমই ভয়ানক রূপ নিতে চলেছে। যার ফলে শীতের শুরুতেই ঘূর্ণিঝড় নিয়ে বাড়ছে আতঙ্ক। চলতি মাস জুড়ে পুরোটাই ১৯° সেলসিয়াস তাপমাত্রা থাকবে।

বম্ব সাইক্লোন এই নামটি আসল আবহাওয়া সংক্রান্ত শব্দ “বোম্বোজেনেসিস” থেকে নেওয়া হয়েছে। ফক্স নিউজের আবহাওয়াবিদ অ্যাবি একোনের মতে, এই নামের দ্বারা একটি ঝড়ের সিস্টেমের বর্ণনা করে যা শক্তিতে বিস্ফোরিত হয়। এবার এই দুর্যোগ ঘনিয়ে আসতে চলেছে মার্কিন দেশের উপকূলে। ওরেগন ও ওয়াশিংটনের ওপর ভয়ানক প্রভাব দেখা যাবে।

ওরেগনে ৫ ট্রিলিয়ন ও ওয়াশিংটনে ৩ ট্রিলিয়ন গ্যালন বৃষ্টির জলে প্লাবিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রচুর পরিমাণে বৃষ্টি হতে পারে। যার ফলে বন্যার পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়াও মাডস্লাইড বা ল্যান্ডস্লাইডের সম্ভাবনা রয়েছে। এমনকি পর্বত অঞ্চলে প্রবল তুষারপাত হতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.