খেলাধুলা

বাকি মাত্র ৫ ম্যাচ, কঠিন অঙ্ক সামলে কোন ‘ম্যাজিক’-এ প্লে-অফে উঠতে পারে Kolkata Knight Riders?

শুরুর ধাক্কা সামলে ফের লড়াইয়ে ফিরেছে Kolkata Knight Riders। টানা ছ’ম্যাচে জয়হীন থাকার পর হঠাৎই ঘুরে দাঁড়িয়েছে Ajinkya Rahane-র দল। পরপর তিন ম্যাচ জিতে আবার প্লে-অফের আশা জিইয়ে রেখেছে নাইটরা। রবিবার Sunrisers Hyderabad-এর বিরুদ্ধে সহজ জয় পাওয়ার পর সমর্থকদের মনে নতুন করে স্বপ্ন জেগেছে—তবে কি অসম্ভবকে সম্ভব করে শেষ চারে উঠবে কেকেআর?

বর্তমানে ৯ ম্যাচে মাত্র ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে রয়েছে কলকাতা। নেট রান রেটও নেগেটিভে, ফলে পথটা মোটেও সহজ নয়। এখান থেকে প্লে-অফে যেতে গেলে কার্যত নিখুঁত ক্রিকেট খেলতে হবে নাইটদের।

কেকেআরের হাতে এখনও বাকি পাঁচটি ম্যাচ। প্রতিপক্ষ Delhi Capitals (দুটি ম্যাচ), Royal Challengers Bengaluru, Gujarat Titans এবং Mumbai Indians। সবক’টি ম্যাচ জিততে পারলে কেকেআর পৌঁছে যাবে ১৭ পয়েন্টে—সেক্ষেত্রে প্লে-অফ কার্যত নিশ্চিত।

তবে একটি ম্যাচ হারলেই শুরু হবে কঠিন সমীকরণ। তখন ১৫ পয়েন্টে শেষ করতে পারে নাইটরা এবং সেক্ষেত্রে নেট রান রেট বড় ফ্যাক্টর হয়ে উঠবে। বিশেষ করে চতুর্থ স্থানের জন্য একাধিক দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলে বড় ব্যবধানে জয় প্রয়োজন হবে।

অবশ্য অতীত নাইটদের আশাবাদী করতেই পারে। ২০১৪ সালে Gautam Gambhir-র নেতৃত্বে টানা সাত ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। আবার ২০২১ সালে খারাপ শুরু করেও ফাইনালে উঠেছিল তারা। এবারও কি ইতিহাসের পুনরাবৃত্তি হবে? উত্তর দেবে আগামী পাঁচ ম্যাচ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.