ক্রাইমজেলা

ভয়ংকর ঘটনা: বাড়িতে ঢুকে খুন ব্যবসায়ীকে

বাড়িতে ঢুকে খুন ব্যবসায়ীকে। ঘটনাটি ঘটেছে তাহেরপুর থানার বাদকুল্লায়। শুক্রবার আনুমানিক রাত ৮ টার সময় ঘটনাটি ঘটে। মৃত ব্যবসায়ীর নাম রাজা ভৌমিক।

সূত্রের খবর, শুক্রবার রাতে প্রথমে দুষ্কৃতীরা ওই ব্যবসায়ীর বাড়ির সামনে এসে তার নাম ধরে ডাকে। মৃত ওই ব্যবসায়ীর স্ত্রী এসে দরজা খুললে দুষ্কৃতীরা তার মুখ চেপে ধরে দোতলায় উঠে যায়।

দোতলায় গিয়ে ব্যাবসায়ী রাজা ভৌমিককে সামনের দিক থেকে গুলি করে পালিয়ে যায় ওই দুষ্কৃতীরা। ঘটনাস্থল থেকে রাজা ভৌমিককে উদ্ধার করে বাদকুল্লা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনাস্থলে পৌঁছায় তাহেরপুর থানার পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কে বা কারা এই খুন করলো , কি কারণে খুন হলো ওই ব্যাবসায়ী তা খতিয়ে দেখছেন তাহেরপুর থানার পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.