২০২৩ সাল শেষ হতে চলেছে। শুরু হবে ২০২৪ সাল, আর কিছুদিনের অপেক্ষা। আগত নতুন বছর তার সঙ্গে কত উপহার নিয়ে আসছে তা জানতে আমাদের সবারই খুব ইচ্ছে করে। প্রত্যেক বছর শুরু হয় বেশ অনেক কিছু ভবিষ্যৎ বাণী সঙ্গে নিয়ে। আমাদের পৃথিবীতে এমন কিছু বিশেষ ক্ষমতাসম্পন্ন মানুষ আছেন যারা ভবিষ্যতের কথা অনেক আগে থেকেই বলে গিয়েছিলেন যেগুলি আজ অক্ষরে অক্ষরে সত্যি হচ্ছে।
বাবা ভাঙ্গার হলেন এমনি এক অবিশ্বাস্যকর শক্তি সম্পন্ন লোক। বাবা ভাঙ্গার ১৯১১ সালের ৩ অক্টোবর বুলগেরিয়াতে জন্মগ্রহণ করেন। শৈশব অবস্থাতেই তিনি তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। দেশের সাথে দেশের যুদ্ধ হোক বা বিশ্বের তাপমাত্রা, দুর্যোগ, রাজনৈতিক উন্নয়নের কথাই হোকনা কেন সব ভবিষৎবাণী সত্য প্রমাণিত হয়েছে। ২০২৩ সালে করা বাবার ভবিষ্যৎ বাণীর মধ্যে উল্লেখযোগ্য হলো রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, বন্যা এবং ভূমিকম্প ইত্যাদি। সামনেই আছে ২০২৪ সাল এই সাল নিয়ে বাবা ভাঙ্গার নানা ভবিষ্যৎবাণী করেন। তার করা ভবিষ্যৎ বাণী যদি সত্যি হয় তবে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। বিপর্যয় ঘটতে পারে অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক দিক থেকে। এবার জেনে নিই ২০২৪ সাল সম্পর্কে বাবা কি ভবিষ্যৎবাণী করেছিলেন-
১) ২০২৪ সাল থাকবে অর্থনৈতিক সংকটে ঘেরা। এই সংকটের ফলে বিশ্ব অর্থনীতিতে খুব বাজে প্রভাব পড়বে।
২) বিশ্বের বৃহত্তম দেশ ২০২৪ সালে জৈবিক হাতিয়ার পরীক্ষা করবে। জৈবিক হাতিয়ারের পরীক্ষার ফলে ধ্বংস হয়ে যাবে সেখানকার গাছপালা ,প্রাণী ,মানুষ এবং জল।
৩) প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হবে বৈশ্বিক উষ্ণায়নের জন্য। বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী অনুযায়ী, রাশিয়ার রাষ্ট্রপতি পুতিনের জীবনহানির সম্ভাবনা আছে। এই চক্রান্তে জড়িত থাকবে তারি দেশের মানুষ।







