এক বড় প্রকল্প চালু করা হলো পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের বিবাহিতা, অবিবাহিতা, বিধবা ও স্বামী পরিত্যক্তা সকল মহিলাদের জন্য লক্ষীর ভান্ডারের চেয়েও।এই নতুন প্রকল্পের নাম হল জাগো প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে বেকার মহিলাদের একটি বিরাট অংশ স্বনির্ভর হয়ে উঠবে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিতভাবে।
কি কি সুবিধা পাওয়া যাবে “জাগো প্রকল্পের” মাধ্যমে?
১) এই প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করলে রাজ্য সরকারের তরফ থেকে প্রত্যেক মহিলা খুবই সামান্য সুদে ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋন লাভের সুবিধা পাবেন। সেই সঙ্গে বছর বছর ৫,০০০ টাকা করে ভাতাও পাবেন।
২) এছাড়াও এই প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করার পর প্রত্যেক মহিলাকে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি স্মার্ট কার্ড দেওয়া হবে যার মাধ্যমে তারা সকলে ২ লক্ষ টাকা করে স্বাস্থ্য বীমা পাবেন।
“জাগো প্রকল্পের” মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে?
“জাগো প্রকল্পে” নিজের নাম নাম নথিভুক্ত করলে আপনি এই প্রকল্পের মাধ্যমে যে সব সুবিধা গুলি লাভ করবেন সেগুলি হল-
১) এই প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করলে রাজ্য সরকারের তরফ থেকে প্রত্যেক মহিলা খুবই সামান্য সুদে ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋন লাভের সুবিধা পাবেন। সেই সঙ্গে বছর বছর ৫,০০০ টাকা করে ভাতাও পাবেন।
২) এছাড়াও এই প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করার পর প্রত্যেক মহিলাকে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি স্মার্ট কার্ড দেওয়া হবে যার মাধ্যমে তারা সকলে ২ লক্ষ টাকা করে স্বাস্থ্য বীমা পাবেন।
“জাগো প্রকল্পের” জন্য আবেদন করতে হলে কি কি যোগ্যতা থাকা দরকার?
এই প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করার জন্য আবেদন করতে হলে একজন মহিলার যে সব যোগ্যতা গুলি থাকা আবশ্যিক সেগুলি হল-
১) আবেদনকারী মহিলাকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে।
২) আবেদনকারী মহিলাকে অবশ্যই স্বনির্ভর গোষ্ঠীর একজন সদস্য হতে হবে এবং সেই গোষ্ঠীটিকে অন্তত পক্ষে ১ বছর সক্রিয়ভাবে কাজ করে থাকতে হবে। তবেই সেই গোষ্ঠীর আওতায় থাকা মহিলা এই প্রকল্পে আবেদন করতে পারবেন নচেৎ নয়।
৩) এছাড়াও আবেদনকারী মহিলাকে এমন এক স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হতে হবে যে গোষ্ঠীর অন্তত পক্ষে ৬ মাসের পুরনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে এবং সেই অ্যাকাউন্টে কমকরে ৫,০০০ টাকা ব্যালেন্স থাকতে হবে। তবেই সেই গোষ্ঠীর আওতায় থাকা মহিলা এই প্রকল্পে আবেদন করতে পারবেন নচেৎ নয়।
৪) এছাড়াও যে সব স্বনির্ভর গোষ্ঠীতে টার্ম লোন বা ক্রেডিট লিমিটের সুবিধা রয়েছে সেইসব গোষ্ঠীর অন্তর্ভুক্ত মহিলারাই কেবলমাত্র এখানে আবেদন করতে পারবেন। বাকিরা নন।
৫) এছাড়াও যে সব স্বনির্ভর গোষ্ঠী কেবলমাত্র মহিলাদের দ্বারা পরিচালিত হয় কেবলমাত্র সেইসব গোষ্ঠীর অন্তর্ভুক্ত মহিলারাই এই প্রকল্পে আবেদন করতে পারবেন। পুরুষ দ্বারা পরিচালিত গোষ্ঠীর অন্তর্ভুক্ত মহিলারা কোনো ভাবেই এখানে আবেদনের জন্য যোগ্য নন।
৬) এছাড়াও যে সব স্বনির্ভর গোষ্ঠী এখনও পর্যন্ত কোনো দিন ব্যাঙ্ক থেকে কোনো প্রকার ঋন নেননি সেই সব গোষ্ঠীর অন্তর্ভুক্ত মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন না।
আবেদনের পদ্ধতি:-
রাজ্য সরকারের তরফ থেকে এই যাব প্রকল্প অনলাইন এবং অফলাইন দুভাবেই আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে আবেদনের পদ্ধতি দেখে নেওয়া যাক।
১) প্রথমে এই প্রকল্পের অনলাইন পোর্টাল https://www.shgsewb.gov.in/shgadmin/home এ প্রবেশ করতে হবে।
২) এরপর সেখানে প্রয়োজন মতো তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
৩) এবং তারপর যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে সাবমিট করে দিলেই অ্যাপ্লিকেশান হয়ে যাবে।
এছাড়াও ইচ্ছুক ও যোগ্য মহিলারা ৭৭৭৩০০৩০০৩ এই হেল্প লাইন নম্বরের মাধ্যমেও আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে তাদেরকে যেভাবে আবেদন করতে হবে তা হল-
১) প্রথমে উপরিউক্ত ফোন নাম্বারে একটি মিসড কল দিতে হবে।
২) তারপর সেই নম্বর থেকে আপনি যে নম্বরের মাধ্যমে মিসড কল করেছিলেন সেটিতে জাগো প্রকল্প কেন্দ্র থেকে ফোন করা হবে।
৩) এরপর আপনাকে সেই ফোন কলের মাধ্যমেই আপনি যেই গোষ্ঠীর সদস্য সেই গোষ্ঠীর এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কিত যাবতীয় তথ্য জানিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আবেদনের নথিপত্র:-
১) আধার কার্ড।
২) ভোটার কার্ড।
৩) স্বনির্ভর গোষ্ঠী সম্পর্কিত যাবতীয় তথ্যের প্রমান পত্র।
৪) ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেইলস।
৫) রঙিন পাসপোর্ট সাইজের ফটো।
কিভাবে যোগ্যপ্রার্থী বাছাই করা হবে:-
আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর সমস্ত কিছু প্রমান পত্র খতিয়ে দেখে যারা যোগ্য বলে বিবেচিত হবেন তাদেরকে এই প্রকল্পের অন্তর্গত যাবতীয় সুবিধা গুলি প্রদান করা হবে।
আবেদনের সময়সীমা:-
“জাগো প্রকল্পে” আবেদন প্রক্রিয়া বর্তমানে চলছে। এবং এর কোনো রকম শেষ সময় সীমা ধার্য্য করা হয়নি। অর্থাৎ আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী যেদিন খুশি আবেদন করতে পারবেন।







