জেলা

মিষ্টির দোকান লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের, তার জেরে আহত এক মিষ্টি কিনতে আসা ক্রেতা

জয়নগর, ভাটপাড়ার পর এবার শ্যুট আউট বসিরহাটে।রসগোল্লায় নাকি স্বাদ নেই । তাই মিষ্টির দোকানে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাল দুষ্কৃতীরা । ঘটনায় আহত হয়েছেন এক ক্রেতা ।
গুলিবিদ্ধ হয়েছেন নবীন কুমার দাস নামে বছর 45-এর এক ক্রেতা। সেই সময় মিষ্টি কিনতে গিয়েছিলেন তিনি । তখনই দুষ্কৃতীদের গুলিতে গুরুতর আহত হন । রক্তাক্ত অবস্থায় প্রাণ বাঁচাতে মিষ্টির দোকানের ভিতরে আশ্রয় নিয়েছিলেন । এরপর দুষ্কৃতীরা পালিয়ে গেলে তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে । পরে অবস্থার অবনতি হলে তাঁকে সেখান থেকে স্থানান্তরিত করা হয় উত্তর কলকাতার আরজিকর হাসপাতালে । হাসপাতাল সূত্রে খবর, তাঁর কোমরের উপর দিকে গুলি লেগেছে । অপর একটি গুলি তাঁর পা-ছুঁয়ে বেরিয়ে গিয়েছে । ফলে, তাঁর শারীরিক অবস্থা যথেষ্ট সঙ্কটজনক । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বচসার সূত্রপাত মিষ্টির স্বাদ না পাওয়াকে কেন্দ্র করে । প্রথমে মিষ্টির দোকানের মালিক তাপস মণ্ডলকে মারধর করে চারজন । বাধা দিতে গেলে আক্রান্ত হন দোকানের কর্মচারীরা । তারপর সেখান থেকে ওই চারজন বেরিয়ে যায়। এর কিছুক্ষণ বাদেই ফের ওই চার দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে এসে চড়াও হয় বলে অভিযোগ । তখনই মালিককে না পেয়ে দোকান লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায় হামলাকারীরা । তাতেই গুলিবিদ্ধ হন নবীন কুমার দাস নামে মিষ্টি কিনতে আসা ওই ব‍্যক্তি ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.