ক্রাইমদেশ

নাবালিকা ভৃত্যের উপর পৈশাচিক অত্যাচার!ঢালা হতো অ্যাসিড, কামড়াতো কুকুর

পরিচালিকার ওপর করা হতো অমানবিক অত্যাচার, উলঙ্গো করে কুকুর দিয়ে কামড়ানো হতো।হতে ঢালা হতো অ্যাসিড।এমনই অভিযোগ উঠল দিল্লির গুরুগ্রামের সেক্টর ৫৭ এলাকার এক পরিবারের ওপর। মেয়ের পরিবার সূত্রে জানা যায় তাদের মেয়েকে খেতেও দিতো না ওই পরিবার। ২ দিনে একবার খেতে দিতো তাকে। তার পাশাপাশি তাকে শারীরিক নির্যাতনও করতো তারা।

নির্যাতিতা মেয়েটির পরিবারের সূত্রে জানা গেছে,সেক্টর ৫৭-এর বাসিন্দা শশী শর্মার বাড়িতে মাসিক ৯ হাজার টাকার বিনিময়ে কাজ করতো তাদের মেয়ে। কিন্তু সেখানে তাকে করা হতো অমানবিক নির্যাতন। অ্যাসিড ঢেলে দেওয়া হতো তার হাতে। তাকে উলঙ্গ করিয়ে ছবি তোলা হতো এবং কুকুর দিয়ে কামড়ানো হতো।অশ্লীলভাবে তাকে স্পর্শ করতে পরিবারের লোকেরা। শুধু তাই নয়,বাড়ির সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হতো না তাকে। কাউকে কিছু বললে খুনের হুমকি দেওয়া হতো তাকে।

নির্যাতিতার মা বলেন,”আমি আমার মেয়ের সঙ্গে বেশ কয়েকবার দেখা করতে গিয়েছিলাম। কিন্তু তার দেখা করতে দেওয়া হয়নি বা ফোনে কথা বলতে দেওয়া হয়নি।” পুলিশের তরফ থেকে বলা হয়েছে,”অভিযুক্ত পরিবারের তিন সদস্যের বিরুদ্ধে পকসো এবং জুভেনাইল জাস্টিস অ্যাক্টের নির্দিষ্ট ধারায় মামলা করা হয়েছে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.