দেশ

অন্ধ্রপ্রদেশের এক্সপ্রেস ট্রেনে বিধ্বংসী আগুন , পরপর দুটি এসি কামরা পুড়ে খাক

সপ্তাহের শুরুতেই ভয়াবহ ট্রেন দূর্ঘটনা ঘটল অন্ধ্রপ্রদেশে। ট্রেনের এসি কামরায় বিধ্বংসী আগুন লাগে। ট্রেনের পরপর দুটি কোচে ভয়াবহ আগুন লেগে খাক হয়ে যায়। এই ঘটনায় মৃত্যু হয় এক যাত্রীর। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের আনাকাপালি জেলায় । কেন্দ্রীয় রেলমন্ত্রক জানিয়েছে , ঝাড়খণ্ডের টাটানগরের থেকে অন্ধ্রপ্রদেশের দিকে যাচ্ছিল এর্নাকুলামগামী দূরপাল্লার ট্রেনটি।

দ্রুতগতিতে ছুটছিল এর্নাকুলামগামী দূরপাল্লার ট্রেনটি। আচমকাই ট্রেনের একটি কোচে আগুন দেখতে পায় ট্রেনের চালক। একটি কামরা থেকে পরের কামরার দিকে এগিয়ে যাচ্ছিল অগ্নি শিখা। এরপর ট্রেন থেকে সকল যাত্রীদের নামিয়ে আনা হয় । যে কোচে আগুন লাগে সেই কোচ থেকেও যাত্রীদের নামিয়ে আনা হয়েছে। যদিও বিধ্বংসী আগুনে দগ্ধ হয়ে মারা যায় একজন যাত্রী । রেল আধিকারিক জানিয়েছিলেন, “যে কোচটিতে আগুন লেগেছিল, সেখানে মোট ৮২ জন যাত্রী ছিলেন। পাশের কোচটিতে ছিল মোট ৭৬ জন। কিন্তু একজন বাদে এনাদের প্রত্যেককেই সুস্থ ভাবে উদ্ধার করা গিয়েছে। দুঃখের কথা এটাই যে চন্দ্রশেখর সুন্দরম নামে এক যাত্রীর আগুন ঝলসে প্রাণ গিয়েছে।”

রেলমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ট্রেনের বি১ কোচে হঠাৎই আগুন লাগে। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পরের কোচেটিতেও। বিধ্বংসী আগুন গ্রাস করে দুটি এসি চেয়ারকার কোচে । গোটা ট্রেনে যাতে আগুন ছড়িয়ে না পড়ে তার কারণে এম১ কোচ থেকে ট্রেনটিকে বিচ্ছিন্ন করা হয় । যদিও দমকল বাহিনীর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। দমকল বাহিনীর চারটি ইঞ্জিনের তৎপরতায় আগুন নেভানো হয়। তবে কিভাবে এমন আগুন লাগল এক্সপ্রেস ট্রেনের এসি কোচে? সেই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি রেল মন্ত্রক। এই ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.