২৭ ডিসেম্বর অর্থাৎ শনিবার থেকেই শুরু হয়ে গিয়েছে রাজ্যের দ্বিতীয় বৃহত্তম লোকউৎসব বানীপুর মেলা। যা চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। প্রত্যেক বছরেই দর্শনার্থীদের ঢল নামে এই মেলায়। বিশাল দর্শনার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে বারাসাত পুলিশ। জানা গেছে , এবছরে বানীপুর মেলায় ১৫০০ টি স্টল করা হয়েছে। মেলার সাংস্কৃতিক মঞ্চে প্রতিদিনই নানান রকম লোকসংস্কৃতি মূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।
মেলার দর্শনার্থীদের নিরাপত্তার স্বার্থে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে বারাসাত পুলিশ। প্রশাসন সূত্রে খবর, মেলাঙ্গনে ৬২ টি সিসিটিভি বসানো হয়েছে। এছাড়াও সাদা রঙের পোশাক পরিহিত পুলিশ মোতায়েন থাকবে মেলার বিভিন্ন প্রান্তে। পাশাপাশি মহিলাদের নিরাপত্তার কথা মাথায় রেখে, রাখা হয়েছে পিঙ্ক ভ্যান, উইনার্স বাহিনী ও অতিরিক্ত পুলিশ বাহিনী।বাণীপুর লোকউৎসব মানেই বাঙালিয়ানাকে ফুটিয়ে তোলা। মেলার গেট থেকে সেলফি জোন মেলার বিভিন্ন প্রান্তে থাকবে বাংলার সংস্কৃতি ও আধুনিকতার ছোঁয়া। মেলার তিনটি মাঠের মধ্যে অন্যতম হলো প্রদর্শনীর মাঠ।
প্রদর্শনীর পাশাপাশি হাতের কাজ , ঘর সাজানোর সামগ্রী সহ মেয়েদের পছন্দের নানান সামগ্রী দেখা যাবে বাণীপুরের লোকউৎসবে। বিনোদনের জন্য একাধিক জয় রাইডেও আয়োজন করা হয়েছে। পেটপুজোর জন্য মেলায় রাখা হয়েছে নানান রকম পিঠেপুলি , মোমো, এগরোল, চাউমিন সহ বিভিন্ন খাবার দাবারের স্টল। বাণীপুর মেলা নিয়ে হাবড়ার পৌরসভার পৌরপ্রধান নারায়ন সাহা জানান , প্রায় তিন কিলোমিটার পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা ও নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই বছরের বাণীপুর মেলার আয়োজন করা হয়েছে। সব মিলিয়ে বছরের শেষে হাবড়া অশোকনগরবাসী মজেছে বাণীপুর লোকউৎসবে।







