সামনেই লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই ৩ রাজ্য অর্থাৎ মধ্যপ্রদেশ,রাজস্থান ও ছত্রিশগড়ের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হতেই গেরুয়া ঝড়। আসন্ন লোকসভা নির্বাচনের আগে বড় জয়ে বঙ্গ বিজেপিতে আনন্দের জোয়ার বীরভূম জেলাতেও। কিছুদিন আগেও সিউড়িতে বিজেপির জেলা কার্যালয়ের সামনে ঢাক ঢোল বাদ্য সহকারে গেরুয়া আবির খেলা হয়েছিল।
এই বিজয় উল্লাসের শোভাযাত্রায় নেতৃত্ব দিয়েছিলেন বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চ্যাটার্জী,এছাড়াও সিউড়ি শহর বিজেপির একাধিক কার্যকর্তা সহ জেলার বিভিন্ন বিজেপি নেতা কর্মী সমর্থকরা।
আর এবার মধ্যপ্রদেশ বিজেপির প্রধান ভিডি শর্মা প্রধানমন্ত্রী মোদীর জয় নিয়ে বার্তা জানিয়ে বলেন, “বর্তমানে সেমিফাইনাল হয়েছে, ফাইনালেও বিজেপির জয় হবে।” এছাড়াও তিনি আরও বলেন, ” বিধানসভা নির্বাচন ছিল সেমিফাইনাল ভোট যা দেখায় যে প্রধানমন্ত্রী মোদী আবার ২০২৪ সালে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতার সাথে জয়ী হবেন।পর্যবেক্ষকরা আসছেন এবং আমরা রাজ্যের জন্য মুখ্যমন্ত্রী বেছে নেব”।







