২০২৪ সালের ১১ই মার্চ খড়গপুর বালেশ্বর ১৬ নম্বর জাতীয় সড়কে বায়ুসেনার আপৎকালীন রানওয়ে উদ্বোধন হয়েছিল। তার কিছু মাস যেতে না যেতেই ফাটল ধরলো আপদকালীন রানওয়েতে। ধস নামলো একাধিক জায়গায়।
প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, নিম্নচাপে তিন দিন লাগাতার বৃষ্টির ফলে জল নিকাশি ব্যবস্থা না থাকার কারণে এমন অবস্থা হয়েছে।
কিন্তু স্থানীয় বাসিন্দাদের অভিযোগ: নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হওয়ার ফলে ফাটল দেখা যাচ্ছে রানওয়েতে, স্থানীয় বাসিন্দারা আরো জানাচ্ছেন যখন কাজ হচ্ছিল তখনই নিম্নমানের কাজের অভিযোগ করেছিলাম সংশ্লিষ্ট দপ্তর গুলিতে। জাতীয় স্বার্থে এই কাজের গুণমান যাচাই করলে এমন অবস্থা হতো না। সমস্যায় পড়তে হতো না নিত্যযাত্রী সহ স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের।
বাঘরাবাদ ভারতী বিদ্যাপীঠের ছাত্রছাত্রীরা জানাচ্ছে বিদ্যালয়ের রাস্তাতে ঢোকার আগেই সড়কের খারাপ অবস্থা।। মাঝখানটি ঘিরে দেওয়ার ফলে হঠাৎ করেই গাড়ির গতির অভিমুখ বোঝা যায় না। ফলে রাস্তা পারাপার এর ক্ষেত্রে ঝুঁকি থাকে। আর ইতিমধ্যেই কিন্তু বেলদা থানার আধিকারিকরা এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষ জায়গাটিকে বিপদজনক জায়গায় হিসেবে চিহ্নিত করে ঘিরে দিয়েছে।।
তবে অপরদিকে নিম্নমানের কাজের অভিযোগ মানতে নারাজ জাতীয় সড়ক কর্তৃপক্ষ। তারা বারবার তিন দিনের লাগাতার বৃষ্টিকেই দায়ী করছেন। খড়গপুর ডিভিশনের dgm technical বিভাগের আধিকারিক শৈলেন্দ্র শম্ভু বলেন আপনারা হতাশাগ্রস্ত হয়ে পড়বেন না প্রবল নিম্নচাপের কারণে রানওয়েতে ধ্বস নেমেছে, বৃষ্টি কমলে পশ্চিমবঙ্গের বন্যা কবলিত অবস্থা স্বাভাবিক হলে আমরা আবার পুনরায় ঠিকাদারকে দিয়ে কাজ করাব।







