জেলা

পশ্চিম মেদিনীপুরের পিংলার নয়ায় সপ্তাহে দুই দিন হাটের সিদ্ধান্ত

সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা

কুমোর পাড়ার গোরুর গাড়ী, বোঝাই করা কলসী হাঁড়ি, গাড়ী চালায় বংশীবদন, সংগে যে যায় ভাগ্নে মদন। হাট বসেছে শুক্রবারে, বক্সীগঞ্জে পদ্মাপারে।।

শপিংমল আর অনলাইন কেনাবেচার দৌরাত্মে হারিয়ে যেতে বসেছে কবির লেখা কবিতার লাইনগুলি। নতুন প্রজন্ম আর সেভাবে দেখতে পায় না আগেকার সেই চেনা হাটের ছবি। রুপসী বাংলায় সেই হাটের পূরোনো দৃশ্য আবারো তুলে ধরতে উদ্যোগ গ্রহন করলো পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার নয়া বাজার কমিটি। তারা জানায় অনলাইন ও শপিং মলের দৌরাত্মে হাটের বেচাকেনা এখন অতীত হলেও, হাটের মধ্যে একটা আলাদা আনন্দ থাকে। জিনিসপত্র কেনা বেচার সাথে সাথে মানুষের মধ্যে একটা ভাব বিনিময়ের সুযোগ থাকে।

আগামী ৩১শে ডিসেম্বর ২০২৩ থেকে সপ্তাহে দুইদিন মূলত রবিবার ও বৃহস্পতিবার বিকেলে বসবে এই হাট। নয়া থেকে অনেকটাই দূরে হাট থাকায় নয়ার পার্শবর্তী ১০ থেকে ১৫ টি গ্রামের মানুষ ভীড় জমাবে এই হাটে, এমনটাই আশাবাদী হাট উদ্যোক্তারা। হাট উদ্যোক্তারা আমাদের অর্থাৎ সময়৩৬৫ এর মাধ্যমে আমন্ত্রন জানিয়েছেন সকল ক্রেতা বিক্রেতাদের এই হাটে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.