এক মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের শুকনাতোড় এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, রুবিনা সেক নামে বছর ২০ এর এক মহিলা গত দেড় বছর আগে চন্দ্রকোনা থানার খুরশীডাঙ্গার বাসিন্দা আবদুল্লাহ খানের সাথে বিয়ে হয় রুবিনার,এরপর স্বামীর সাথে অশান্তির কারণে গত এক বছর ধরে শুকনাতোড় এলাকায় শ্বশুরবাড়িতেই থাকতেন ওই মহিলা। তবে গত কাল স্বামীর সাথে ফোনে কথা মতবিরোধের পর রবিবার সন্ধ্যা নাগাদ বাড়ির ভিতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবার-পরিজন। বাড়ির ভিতরে ঝুলন্ত অবস্থায় দেখে তত্ক্ষণাত্ স্থানীয়রা পুলিশে খবর দেন। ঘটনার খবর পেয়ে চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই মৃত মহিলার দেহ উদ্ধার করে। সোমবার পুলিশ সেই মৃতদেহ মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তির জন্য পাঠায়। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় মৃতদের পরিবারবর্গ কান্নায় ভেঙে পড়েন। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবারসহ গোটা এলাকায়।







