রাজ্যে ফাঁস হচ্ছে একের পর এক দুর্নীতির খবর। এখন শিরোনামে এসেছে রেশন দুর্নীতি। সেই রেশন দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন স্বয়ং প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সেই সঙ্গে গ্রেপ্তার হয়েছে বড় ব্যবসায়ী বাকিবুর রহমান। ইতিমধ্যেই যার একাধিক সম্পত্তির হাদিস পেয়েছে ইডি। তবে এই বকিবুরের নাম আজকেই নতুন নয়। ২০২১-২০২২ সালের রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত হয়েছিল এই বকিবুর রহমান। কিন্তু তাও এর বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়নি রাজ্য পুলিশ।এখন সেই নিয়েই উঠছে প্রশ্ন।
অভিযুক্ত বাকিবুরের বিরুদ্ধে একের পর এক তথ্য প্রমান হাতে আসছে ইডির। রাজ্যের একাধিক জায়গায় বিলাসবহুল বাড়ি ছাড়াও দুবাইয়ের ফ্ল্যাটের সন্ধান পেয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। রাজনৈতিক মহলেও অবাধে যাতায়াত যাচ্ছিল তার। তাছাড়াও জ্যোতিপ্রিয় মল্লিকের কনভয়ে গাড়ি থাকতো এই বাকিবুর রহমানের। তবেই বাকিবুর রহমানের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল ২০২০, ২০২১ ও ২০২২ সালে। সেই সময় রেশন দুর্নীতি মামলার তদন্ত করছিল রাজ্য পুলিশ।
তবে সেই সময় এই বাকিবুরের নামে একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও এর বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়নি রাজ্য পুলিশ। এমনকি খোলা বাজারে সরকারি স্টাম্প দেওয়া প্যাকেটে বিক্রি হত আঁটা । সেই আঁটা পেসাই হয়ে আসতো বাকিবুরের মিল থেকে। এতকিছুর পরও রেশন দুর্নীতিতে নাম আসেনি বাকিবুর রহমানের। কেন পুলিশের নজরে এলোনা এই অসাধু ব্যবসায়ীর? সেই নিয়েই উঠছে প্রশ্ন।







