জেলা

বন্ধ অঙ্গনওয়াড়ি-খাবার হিসেবে মিলছে কাঁচা ডিম! কর্মীদের ঘিরে বিক্ষোভ!

বন্ধ অঙ্গনওয়াড়ি, হয় না নিয়মিত রান্না। অঙ্গনওয়াড়ির কর্মীরা টোটোতে করে দিয়ে যাচ্ছে বাড়ি বাড়ি কাঁচা ডিম।সেটাও নিয়মিত নয়। খাবার রান্না হয় অত্যন্ত নিম্নমানের। সেই নিয়েই বিক্ষোভ দেখতে শুরু করলো গ্রামবাসী। ঘটনাটি ঘটে মালদহের হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের কুশলপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে।

উল্লেখ্য,নিয়মিত খারাবার না দেওয়া, অত্যন্ত নিম্নমানের খাবার দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী চিন্তামনি প্রামাণিককে ঘিরে বিক্ষোভ দেখান অভিভাবকেরা। অভিযোগ নিয়ম মেনে প্রতিবাদ আর তার জেরেই এই প্রতিবাদ। উল্টো হুমকি দেয় ওই অঙ্গনওয়াড়ির কর্মী। পুরো বিষয়টি খতিয়ে দেখছেন হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের সিডিপিও আব্দুল সাত্তার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.