অফবিট

গরম জামাকাপড় পরেও ঠান্ডায় কাঁপছেন? গা গরম রাখতে কি কি খাবেন

শহর জুড়ে এখন শীতের মরসুম। বাতাসে হাড় কাঁপানো ঠান্ডা। ইতিমধ্যেই আলমারি থেকে গরম পোশাক প্রায় অনেকেই বার করে ফেলেছেন। অনেকেই আছেন যাঁরা খুব শীতকাতুড়ে। শীত পড়তেই শুরু হয়ে যায় তাঁদের আতঙ্ক। সারা দিনই প্রায় গরম জামাকাপড় পড়ে থাকেন। সব সময় সোয়েটার পরে থাকার ফলে আবার অনেক সময় পেট গরম হয়ে যাওয়ার সমস্যাও দেখা যায়। তবে গরম পোশাক পরা ছাড়াও শীতের হাত থেকে বাঁচার আরও একটি উপায় রয়েছে। কিছু খাবার রয়েছে, যেগুলি খেলে ভিতর থেকে উষ্ণ থাকতে সাহায্য করবে। তাই শীতকালে উষ্ণ থাকতে কী কী খাবেন তার একটি লিস্ট দেখে নিন একনজরে…

মধু:-

সর্দি, কাশি, ইত্যাদির বিরুদ্ধে লড়তে অনন্য এক উপাদান হল মধু। মিষ্টিজাতীয় খাবার হলেও মধুতে নেই বাড়তি ক্যালরির ঝামেলা। এ ছাড়া শরীর গরম রাখতেও বেশ কার্যকরী এই মধু।

আদা:-

আদা প্রতিটি ভারতীয়দের বাড়িতে কম , বেশি পাওয়া যায়। খাবার থেকে পানীয়, সবেতেই নিয়মিত খাদ্যের অংশ হিসেবে ব্যাপকভাবে পরিচিত একটি উপাদান। আদা শুধু শীতকালে শরীরকে উষ্ণ রাখে তা নয়, এটিতে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্লেমেটরির বৈশিষ্ট্য যা হজমশক্তিকে সুস্থ রাখতেও সাহায্য করে।

পেঁয়াজ:-

আপনাকে ঘামিয়ে দিতে পেঁয়াজের কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে। পেঁয়াজ শরীরকে গরম রাখার পাশাপাশি শীতজনিত অনেক রোগ থেকে মুক্তি দেয়। তাই শরীর কে ভেতর থেকে উষ্ণ রাখতে আজ থেকেই খাওয়া শুরু করুন পেঁয়াজ।

বাদাম এবং খেজুর:-

শীতে শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা কিছুটা হলেও কমে যায়। এই সময় সুস্থ থাকতে যে খাবারগুলি বেশি পরিমাণে খাওয়া প্রয়োজন তার মধ্যে অন্যতম বাদাম এবং খেঁজুর। প্রাকৃতিক উপায়ে শরীর গরম রাখতে সাহায্য করে এগুলি। এ ছাড়াও শরীরকে ঠিক রাখতেও বাদাম এবং খেঁজুর বেশ উপকারী।

স্যুপ:-

প্রচন্ড ঠান্ডায় নিজেকে গরম রাখতে স্যুপের থেকে ভালো কিছু হতে পারে না। আসলে, চিকেন স্যুপ হোক কিংবা ভেজিটেবল স্যুপ এর ভিতরে অনেক ধরনের মশলা রাখা হয়, যা শরীরে গিয়ে তাপ তৈরি করে এবং আপনাকে ঠান্ডার হাত থেকে রক্ষা করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.