বিয়ে মানেই এক পবিত্র সম্পর্ক। নারী ও পুরুষের আত্মার মিলন। বেদে বর্ণিত আছে, মতিভ্রম হলে মানুষ অনেক কিছুই করতে পারে। তার মধ্যে একটি হল বহুজনের সঙ্গে সম্পর্ক। মূলত এটি এড়াতেই এই সাত পাকের সৃষ্টি করেন ঋষি প্রজাপতি। এই সাতটি পাকের প্রতিটির আলাদা আলাদা অর্থ আছে।
১) প্রথম পাকের অর্থ হল,
বর তাঁর বউ এবং তাঁদের জীবনের আসন্ন সন্তানদের যত্ন নেওয়ার প্রতিশ্রুতি দেন। বিনিময়ে কনেও প্রতিশ্রুতি দেন যে, তিনি তাঁর স্বামী এবং তাঁর পরিবারের যত্ন নেবেন।
২) দ্বিতীয় পাক পাত্রের প্রতিজ্ঞা তিনি বাড়ি এবং সন্তানদের রক্ষা করবেন। পাত্রীর শপথ, জীবনের সব রকম ওঠাপড়ায় তিনি স্বামীর পাশে থেকে সাহস ও শক্তি জোগাবেন। এই পাকের ব্যাখ্যা- দু’জন দু’জনের সুখ ও সুস্থ জীবনের দায়িত্ব নেবেন।
৩)তৃতীয় পাকে বর বলেন, আমি ধনী হওয়ার জন্য কঠোর পরিশ্রম করব, আমাদের সন্তানদের সুশিক্ষা দেব এবং প্রার্থনা করব যাতে আমাদের সন্তানরা দীর্ঘজীবী হয়। অন্যদিকে, নববধূ প্রতিশ্রুতি দেন যে, তিনি স্বামীকে একনিষ্ঠভাবে ভালোবাসবেন এবং অন্য সমস্ত পুরুষরা তাঁর কাছে গৌণ হবেন।
৪) চতুর্থ পাকে বলা হয় যে এই পাকে একে অপরকে পরিপূর্ণতা দেওয়া এবং পবিত্রতা রক্ষার শপথ নেন দম্পতি। জীবনের যে কোনও ক্ষেত্রে, যে কোনও পরিস্থিতিতে একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
৫) পঞ্চম পাকে একে অপরকে ভালবাসা এবং সম্মান দেওয়ার প্রতিশ্রুতি দেন দম্পতি।
৬) ষষ্ঠ পাক নেওয়ার সময়ে সারা জীবন একে অপরের সঙ্গে থাকার সপথ গ্রহণ করে।
৭) সাত পাকের শেষ পাকটি নেওয়ার সময়ে বর বলেন, এখন থেকে আমরা স্বামী-স্ত্রী হলাম। এখন থেকে আমরা এক আত্মা। কনেও তাতে সহমত দেন।







