এবছর পৌষ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি পড়েছে সোমবার, অর্থাৎ আজ ৩০ ডিসেম্বর । আর তাই এই অমাবস্যা তিথির নাম পড়েছে সোমবতী অমাবস্যা। সোমবতী অমাবস্যার দিন ভৈরব পূজো ও উপোসের বিশেষ মাহাত্ম্য রয়েছে। অন্যান্য অমাবস্যা তিথির থেকে এই সোমবতী অমাবস্যার গুরুত্ব আলাদা। একদিকে সোমবার বাবা ভোলানাথকে সমর্পিত অন্যদিকে অমাবস্যা মতো পূর্ণ তিথি। তার ওপর ২০২৪ সালের এই শেষ অমাবস্যা তিথিতে তৈরি হচ্ছে একাধিক শুভ যোগের বিশেষ সংযোগ। সোমবার সোমবতী অমাবস্যার দিন ভগবান শিবের ভৈরব উপাসনার বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই ব্রত খুবই পূণ্য়ের। এবং ভক্তদের পাপ নাশ করে। আজকের দিন বাবা ভোলানাথের স্বরূপ বটুক ভৈরব স্তোত্র পাঠের বিশেষ গুরুত্ব রয়েছে। পৌষ মাসে ভগবান শিবের উপাসনা খুবই পূণ্যদায়ী। আজ ভগবান শিবের মনে মনে জপ করুন। সোমবারের দিন শিব পূরাণ পাঠের বিশেষ মাহাত্ম্য রয়েছে। কতক্ষণ থাকবে অমাবস্যা? চলুন জেনে নিই
দৃকসিদ্ধান্ত পঞ্জিকা মতে সোমবার অমাবস্যা আছে রাত ৩.৫৭ পর্যন্ত। অন্য পঞ্জিকা অনুযায়ী এই পুণ্যতিথি রয়েছে গভীর রাত ৪.০৮ পর্যন্ত।
পৌষকালীর পুজোয় অত্যাবশ্যকীয় হল ১২ টি লালজবা বা রক্তজবা ফুল, ১২ টি বেলপাতা, লাল সিঁদুর, মুলো, কমলালেবু এবং নতুন গুড়ের মিষ্টি৷







