অফবিট

চালের ড্রামে পোকার ছড়াছড়ি? দূর করবেন কীভাবে? জেনে নিন ঘরোয়া টিপস

সারা মাসের বাজার করে একসঙ্গে সেরে রাখেন অনেকে৷ বাড়িতে যাতে চাল বাড়ন্ত না হয়, তাই একসঙ্গে বেশি পরিমাণ চালও থাকে মাসকাবারির লিস্টে৷ কিন্তু তাতেই হয় সমস্যা৷ চালে পোকা হয় যা একএক করে দূর করা খুবই পরিশ্রমের কাজ৷ আবার পোকা সমেত চাল সেদ্ধ করার কোনও প্রশ্নই আসে না৷ তাই উপায় কী? কী করে বাছবেন চালের পোকা? অনেকেই এই সমস্যা নিয়ে চিন্তিত হয়ে পড়েন। তবে কিছু উপায় জানা থাকলে এসব সমস্যার সমাধান করা খুব সহজ। পোকা ধরলে সে চাল নষ্ট তো হয়ই, পোকা বেছে সেই চাল রান্না করলেও সংক্রমণের ভয় থাকে। কিছু সহজ নিয়ম মানলেই কিন্তু চালের এই পোকা দূর করা যায়।

১) চাল সব সময় একটি মুখবন্ধ পাত্রে রাখুন। ভাল হয়, প্লাস্টিক না ব্যবহার করে যদি বড় স্টিলের ড্রামে রাখতে পারেন। এতে চাল ভাল থাকে, পোকাও ধরে না। চাল রাখার সময় তাতে কয়েকটা নিম পাতা বা তেজ পাতা ফেলে রাখুন। নিম ও তেজ পাতার গন্ধ চালের পোকারা সহ্য করতে পারে না।

২) চাল কখনও কাঠের বাক্সে রাখবেন না। কাঠে পোকা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে। নিয়মিত চালের চালে পোকা ধরলে তা ফ্রিজে ঢুকিয়ে রাখুন। ফ্রিজের ঠান্ডায় পোকা মারা যায়।

৩) চালের কৌটোয় কয়েক কোয়া শুকনো রসুন ফেলে রাখলেও হতে পারে মুশকিল আসান। রসুনের মধ্যে থাকা সালফার পোকামাকড়কে দূরে রাখতে সাহায্য করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.