অফবিট

অভিনেত্রী সোনাক্ষীর বিয়েতে থাকছে চমক, বিয়ের বিষয়ে জানে না সোনাক্ষী পিতা

দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকার পর অবশেষে সাত পাকে বাঁধা পরতে চলেছে সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। বলিউড ভক্তদের মধ্যে এই জুটিকে উন্মাদনা রয়েছে তুঙ্গে। পাশাপাশি বিয়ের আসরে অতিথির তালিকায় রয়েছে অনেক চমক। এমনকি বিয়ের বিষয়ে কিছু জানে না বলে মন্তব্য করেছেন শত্রুঘ্ন সিনহা।

আগামী ২৩ শে জুন সোনাক্ষী ও জাহিদের চার হাত এক হতে চলেছে। বিবাহ আসর বসবে মুম্বাইয়ের একটি বিলাসবহুল ৫ তারা হোটেলে। দুজনেই যাক জমকপূর্ণভাবেই সাত পাকে বাঁধা পরতে চলেছেন। এদিন বিয়ের কনে সেজে উঠবে সন্দীপ খোসলার ডিজাইনে। পাশাপাশি বড়কে দেখা যাবে মনিশ মালহোত্রার গলাবন্ধ কুর্তায়। আসল চমক কাটবে অতিথি তালিকায়। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থেকে পারফরম্যান্স করবেন বলিউডের ভাইজান সালমান খান।

এছাড়াও এদিনের জমজমাট পূর্ণ অনুষ্ঠানে সঞ্জয় লীলা বানসালির ‘হীরামাণ্ডি’ সিরিজের সমস্ত কলাকুশলীরা থেকে বিয়ের শোভা বাড়াবে। এমনকি পরিবারে আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের নেমন্তন্নের জন্য কিউআর কোড করেছিল এই হবু দম্পতি। তবে কিছুদিনের মধ্যেই সেই কিউ আর কোড ফাঁস হয়ে যায় জনসম্মুখে। সেখানেই শোনা যায় এই হবু দম্পতি কণ্ঠস্বর। তবে সব হইচই এর মধ্যেই বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেত্রী পিতা শত্রুঘ্ন সিনহা। এখন অব্দি তিনি কিছু জানেন না বলে দাবি করেন তারকা সাংসদ। পাশাপাশি তিনি জানান, বিয়ের সম্পর্কে তারা যদি অভিনেতাকে কিছু জানায় তাহলে দুই হাত দিয়ে তাদের আশীর্বাদ করবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.