শীতকাল পড়লেই বাতাসে আর্দ্রতার পরিমাণ কমতে শুরু করে। প্রকৃতির নিয়মেই এই আর্দ্রতায় ঘাটতি তৈরি হয়, এর প্রভাব শুধুই আপনার স্বাস্থ্যে পড়ে তাই নয়। বরং আপনার ত্বকেও এর প্রভাব পড়ে। ত্বক তার প্রাকৃতিক আর্দ্রতা হারাতে শুরু করে। রুক্ষ ও শুষ্ক হয়ে ওঠে।
তাই ত্বকে জ্বালা করা ও চুলকানির মতো নানা সমস্যাই শুরু হয়। এর প্রভাব দেখা দেয় হাতে ও পায়েও। তাই মুখের পাশাপাশি হাত ও পায়েরও যথেষ্ট যত্ন নেওয়া উচিত। শীত পড়তেই অনেকের পা ফাটতে(Cracked Heels) শুরু করে, ফাটা গোড়ালি নিয়ে সমস্যায় পড়েন অনেকে। কিন্তু জানেন কি? ঘরোয়া উপায়ে প্রতিকার পেতে পারেন এই সমস্যা থেকে। চলুন জেনে নেওয়া যাক কি সেই উপায়,,,,,
কলা
বাড়িতে বেশি করে কলা কিনে এনছেন। অথচ খাওয়ার পরেও বেশ কয়েকটি বেঁচে গিয়েছে। হালকা পচন ধরতে শুরু করেছে বলে মনস্থির করলেন, সেগুলি ফেলে দিতে। ফেলে না দিয়ে বরং সেটা দিয়ে বানিয়ে নিতে পারেন গোড়ালি ফাটার প্যাক। দু’টো কলা ভাল করে চটকে থকথকে করে নিন। তার পর গোড়ালির ফাটা অংশে লাগিয়ে রাখুন। ১০ মিনিট রাখার পর ধুয়ে ফেলুন। সপ্তাহে দু’-তিন দিন করলে মিলবে সুফল।
পেট্রোলিয়াম জেল
শোবার আগে, প্লেইন পেট্রোলিয়াম জেলি ব্যবহার করুন এবং রাতে মোজা পরে ঘুমান মিলবে প্রতিকার।
ব্রাশ
গোড়ালির অংশ নিয়মিত ভাবে নরম ব্রাশ দিয়ে পরিষ্কার করতে হবে। এর জন্য লিকুইড সাবান ব্যবহার করুন।
গরম জল
রাতে ঘুমনোর আগে গরম জলে ১০ মিনিট পা ডুবিয়ে রাখুন। তারপর নরম তোয়ালে দিয়ে পা মুছে নিতে হবে। তারপর কোন ক্রীম বা ভেসলিন লাগিয়ে নিন ফাটা অংশে দ্রুত ফল পাবেন।







