অফবিট

২৬ জানুয়ারি থেকে কিভাবে স্বাধীনতা দিবস বদলালো ১৫ আগষ্ট ? জানুন স্বাধীনতার দিনে স্বাধীনতা দিবস বদলের ইতিহাস

ধীরে ধীরে স্বাধীনতার শতবর্ষের দিকে অগ্রসর হচ্ছে দেশ । আগামীকাল ১৫ আগষ্ট , ভারতের ৭৮ তম স্বাধীনতা দিবস । প্রতিবছরই এদিন লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী । এবারও তার অন্যথা হবে না । কিন্তু বর্তমান যুগের অনেকেই জানেন না আমাদের স্বাধীনতার ইতিহাস । জানেন ! কিভাবে আমাদের দেশ স্বাধীন হয়েছিল ? ১৫ আগষ্ট নয় , আগে কেনো ২৬ জানুয়ারি পালন করা হতো স্বাধীনতা দিবস?

প্রায় ২০০ বছর ধরে ব্রিটিশ শাসন চলেছিল ভারতে । ব্রিটিশদের থেকে মুক্তির পাওয়ার আগুন , ভারতকে স্বাধীন রাষ্ট্রে পরিণত করার আগুন , অনেকদিন ধরেই অল্প আঁচে জ্বলছিল। তারপর ১৯২৯ সাল , যখন জওহরলাল নেহরু প্রথম পূর্ণ স্বরাজের ডাক দেন । দেশনায়ক নেতাজি সুভাষ চন্দ্র বসু , জাতির জনক মহাত্মা গান্ধী , সর্দার বল্লভভাই প্যাটেল , ভগৎ সিং, ক্ষুদিরাম বসু, লাল বাহাদুর শাস্ত্রী , বাল গঙ্গাধর তিলক , বিপিনচন্দ্র পাল আরো কত না স্বাধীনতা সংগ্রামী যুক্ত হয়ে আন্দোলন গড়ে তুলেছিলেন দেশজুড়ে। ব্রিটিশদের বিরুদ্ধে গর্জে উঠেছিল আপামর দেশবাসীর কন্ঠ। স্বাধীন ভারত গড়ার ডাক দিয়ে সেই সময় ২৬ জানুয়ারি স্বাধীনতা দিবস পালন শুরু করা হয়। পরে বীর বিপ্লবীদের লাগাতার আন্দোলন ও বিদ্রোহের মুখে পড়ে ব্রিটিশরা ভারত ছাড়ার সিদ্ধান্ত নেয় । সিদ্ধান্ত হয় দেশভাগের । বদলে যায় স্বাধীন ভারতের স্বাধীনতা দিবসের দিনও ।

যখন ব্রিটিশরা ভারত ছাড়ার সিদ্ধান্ত নেয় , দেশভাগের সিদ্ধান্ত হয় , তখন ব্রিটিশ পার্লামেন্টের তরফে মাউনটব্যাটেনকে ক্ষমতা হস্তান্তরের যে আদেশপত্র দেওয়া হয়েছিল , সেখানে বলা হয় , দেশভাগ শেষ হতে সময় লাগবে ১৯৪৮ সালের ৩০ জুন পর্যন্ত। যদি এটা হতো , তাহলে আরো ১ বছর পিছিয়ে যেতো দেশের স্বাধীনতা। মুসলিম তখন রুখে দাঁড়ায়। তারা দাবি জানায় আলাদা রাষ্ট্রের। সেই সময় লর্ড মাউন্টব্যাটেন ১৯৪৭ সালে ভারতের ক্ষমতা হস্তান্তরের বিষয়টি সামনে নিয়ে আসেন ।

৪ জুলাই ব্রিটিশ হাউজ অব কমন্সে বিল পেশ করা হয় ভারতীয় স্বাধীনতার , এবং তা গৃহীত হয় ১৮ জুলাই । ভারতের এই স্বাধীনতা বিলেই ভারত ভেঙে আলাদা একটি দেশ পাকিস্তান গঠনের প্রস্তাব দেওয়া হয় । সেই প্রস্তাব মেনেই ১৯৪৭ সালের ১৪ আগষ্ট মধ্য রাতে , আমাদের দেশ ভাগ হয় ভারত – পাকিস্তানে। ঘড়ির কাটা ১২ টা পেরোতেই অর্থাৎ ১৯৪৭ সালের ১৫ আগষ্ট স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে ভারত ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.