কৃষ্ণনগরে ঘটে যাওয়া কাণ্ড নিয়ে অভিযুক্ত যুবকের মা তাঁর ছেলেকে নির্দোষ দাবি করেছেন। ঘটনার দিন যুবকের গতিবিধি বিস্তারিতভাবে তুলে ধরেন তিনি, যদিও তরুণীর মায়ের দাবি, অভিযুক্তের মায়ের বক্তব্য সর্বৈব মিথ্যা।
বুধবার তরুণীর অর্ধনগ্ন ও অর্ধদগ্ধ দেহ উদ্ধার হয়, যার পরে তরুনীর পরিচিত, অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পুলিশের তদন্তে জানা যায়, অভিযুক্ত যুবক এবং তাঁর পরিবারকে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অভিযুক্ত যুবকের মা জানান, তাঁর ছেলে সকাল ১০:৩০ নাগাদ বাড়ি থেকে বেরিয়ে সন্ধ্যা ৬টায় ফেরে এবং সিনেমা দেখার কথা বলে। কিন্তু তরুণীর মা বলছেন, যুবক দাবি করেছিলেন যে তাঁর কন্যা সেই সময় অভিযুক্ত যুবকের বাড়িতেই ছিল তেমনটাই নাকি ফোন অভিযুক্ত, নির্যাতিতার মা কে জানিয়েছিল।
এদিকে, তরুণীর মা সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন, এবং তিনি বলেন, প্রয়োজনে বাড়ি বিক্রি করেও এই লড়াই চালাবেন। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্তে সিট গঠন করা হয়েছে এবং সিআইডির সাহায্য নেওয়া হচ্ছে। তরুণীর মৃত্যুর প্রকৃতি নিয়ে এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না।







