পাঁচ রাজ্যের নির্বাচনের ফলাফল প্রকাশ্যে। তিন রাজ্যের মধ্যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা জয় পেয়েছে গেরুয়া দল। ছত্তিশগড়, রাজস্থান কংগ্রেসের থেকে গেছে বিজেপির দিকে। তেলঙ্গানাতেই একমাত্র মান রক্ষা করতে পেরেছে কংগ্রেস। বিধানসভার উক্ত ফলাফলই লোকসভা ভোটের লক্ষ্য স্থির করে দিল বলেই অভিমত রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের।
প্রসঙ্গত উল্লেখ্য, আগামী বছর লোকসভা নির্বাচন এগিয়ে আসতে পারে বলে জল্পনা তুঙ্গে। কেন্দ্রীয় সরকার বা বিজেপির কোনও কোনও সূত্রও এই দাবি করছে। এপ্রিল-মের বদলে মার্চ-এপ্রিলে ভোট হয়ে যেতে পারে বলে জল্পনা। কিন্তু সর্বভারতীয় দুই পরীক্ষার সূচি ঘোষণা হওয়ার পরবর্তীতে অনেকেই মনে করছেন, পরীক্ষার মাঝে ভোট না-করানোর দিকেই যাবে নির্বাচন কমিশন।
বিশেষভাবে উল্লেখ্য, সমীক্ষা অনুযায়ী মোট ৫৪৩টি আসনের মধ্যে এনডিএ পেতে পারে ৩২৩টি আসন। ইন্ডিয়া জোট জিততে পারে ১৬৩টি আসন। অন্যান্য প্রার্থীরা পেতে পারে ৫৭টি আসন।






