খেলাধুলা

অধিনায়কত্ব থেকে বিদায় রোহিতের, চরম ক্ষোভপ্রকাশ ভক্তদের

রোহিত শর্মার জায়গায় মুম্বই ইন্ডিয়ান্সের দায়িত্ব নিচ্ছেন হার্দিক পাণ্ডিয়া। তবে এই বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছেন একাধিক ভক্তরা। মুম্বই ইন্ডিয়ান্সের কট্টর ভক্তরা এতে খুব ক্ষুব্ধ বলেই মনে করা হচ্ছে। হার্দিক সম্পর্কে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ঘোষণা করার পর থেকেই ভক্তরা মুম্বই ইন্ডিয়ান্সের এক্স, ফেসবুক এবং ইনস্টাগ্রাম পোস্টে মন্তব্য করতে আরম্ভ করেন।

প্রসঙ্গত উল্লেখ্য, এক দিনের বিশ্বকাপের পর খবর ছড়িয়ে পড়েছিল যে, আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারতকে নেতৃত্ব দেবেন রোহিত। ভারতীয় বোর্ডের একটি অংশ থেকে সেই খবর ছড়িয়ে দেওয়া হয়। ক্রিকেটমহলে তা নিয়ে চর্চা শুরু হতেই মুখ খুলেছিলেন বোর্ড সচিব জয় শাহ। জয়ের উবাচ, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বেশ কয়েক মাস সময় আছে। তার আগে ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় রয়েছে। আইপিএল আছে। বিশ্বকাপ নিয়ে ভাবার সময় এখনও আসেনি। রোহিত নেতৃত্ব দেবে এমন কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকার ব্যাপারেও রোহিতকে আশ্বাস দেওয়া হয়নি।’

সামাজিক মাধ্যমে অনেকাংশ আবার রোহিতকে অধিনায়কত্ব থেকে সরানোকে সবচেয়ে খারাপ দিন বলে অভিহিত করেছেন। কিছু ভক্তরা উক্ত সিদ্ধান্তটিকে লজ্জাজনক বলে অভিহিত করেছে। এক ভক্ত এও বলেছেন যে, মুম্বই ইন্ডিয়ান্সকে তাদের কাজের ফল ভোগ করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.