খেলাধুলা

টেস্ট ক্রিকেট থেকে বাদ পড়লেন ভারতের অন্যতম পেস বোলার মহম্মদ শামি

আগামী ২৬শে ডিসেম্বরে শুরু হবে ভারত-সাউথ আফ্রিকা টেস্ট সিরিজ। কিন্ত আসল ব্যাপার হলো ভারতীয় দল থেকে বাদ পড়লেন ভারতের অন্যতম তারকা ও ভারতের অন্যতম পেস বোলার মহম্মদ শামি। শনিবার বিসিসিআইয়ের তরফে সামাজিক মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। এর পাশাপাশি আগামিকাল থেকে যে ওয়ান-ডে ম্যাচ শুরু হচ্ছে, তাতে দীপক চাহারের জায়গায় থাকছেন বাংলার পেসার।

বিশ্বকাপের সময় গোড়ালিতে চোট লেগেছিল শামির। তা সত্ত্বেও ওই টুর্নামেন্টে সবচেয়ে বেশি উইকেটের মালিক হয়েছিলেন তিনি। বিসিসিআইয়ের মেডিক্যাল টিম এর আগে ইঙ্গিত দিয়েছিল যে সম্পূর্ণ ফিট হতে শামির বেশ কিছুদিন সময় লাগবে। শনিবার সকালে বিসিসিআই এক্স হ্যান্ডেলে জানায়, চোটের জন্যে ছিটকে গেলেন মহম্মদ শামি।

অন্যদিকে, রবিবার অর্থাত্‍ আগামিকাল থেকে শুরু হতে চলা ওয়ান-ডে সিরিজে দীপক চাহার খেলতে পারবেন না বলে, তাঁর পরিবর্তে জায়গা পেলেন বাংলা থেকে জাতীয় দলে সুযোগ পাওয়া পেসার আকাশদীপ। তাই হয়তো পেসারকে ভারত-সাউথ আফ্রিকা সিরিজে পাওয়া যাবে না । সেই আশঙ্কাই সত্যি হল। আগামিকাল থেকে ওয়ান্ডার্সে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পারিবারিক কারণে দেশে ফিরে যেতে হবে বলে ওয়ানডে সিরিজে খেলছেন না টিম ইন্ডিয়ার তারকা পেসার অলরাউন্ডার দীপক চাহার। চাহারের পরিবর্তে ওয়ানডে সিরিজে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হচ্ছে বাংলার 27 বছরের পেসার আকাশ দীপকে। এদিকে, আগামী 26 ডিসেম্বর থেকে সেঞ্চুরিয়নে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা দু-ম্যাচের টেস্ট সিরিজ।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে তাঁর পরিবর্ত হিসেবে এখনও পর্যন্ত কোনও নাম ঘোষণা হয়নি। উল্লেখ্য, এক দিনের বিশ্বকাপে প্রথম চারটি ম্যাচে দলে নেওয়া হয়নি শামিকে। কিন্তু পরের সাত ম্যাচে শামি 24টি উইকেট নেন। এ বারের বিশ্বকাপে সব থেকে বেশি উইকেট তাঁরই দখলে। এমন এক জন বোলারকে দক্ষিণ আফ্রিকার মতো কঠিন সফরে না পাওয়া দলের জন্য বড় ক্ষতি, বলে মনে করছ ক্রিকেট মহল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.