জেলা

নদীয়ায় ফের মদে বিষক্রিয়ায় মৃত্যু হলো এক যুবকের!

নদীয়ায় ঘটলো ফের হার হিমকরা ঘটনায়! মদে বিষক্রিয়ায় মৃত্যু হলো এক যুবকের। সংকট জনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন একাধিক। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদীয়ার বাদকুল্লা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, বাদকুল্লার সুরভী স্থানের বাসিন্দা পিকলু সরকার গতকাল রাতে পরিবারের অন্যান্য সদস্যরা বাড়িতে না থাকার কারণে বাদকুল্লা রাস মাঠে রাস দেখতে আসা বাদকুল্লার বিভিন্ন এলাকা থেকে তিন বন্ধু মিলে তার নিজের বাড়িতেই বসায় মদের আসর। সকলে মিলে গত দুর্গাপুজোর সময়কালের কিছুটা শেষ হওয়া, ফ্রিজে রাখা অর্ধ সমাপ্ত মদের বোতলে থাকা মদ ভাগ করে খায়। কিছুক্ষণের মধ্যেই সকলেই অসুস্থ হয়ে পড়ে, তাদের মধ্য থেকে তুলনামূলকভাবে কম অসুস্থ হওয়া একজন, অন্য মদ না খাওয়া বন্ধুদের ফোনে জানায়। তারা এসে লক্ষ্য করে বাকি সকলেই গুরুতর অসুস্থ। পিকলু সহ প্রত্যেককে শক্তিনগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে, গতকাল রাতেই মৃত্যু হয় পিকলুর। পাশাপাশি অত্যন্ত সংকট জনক অবস্থায় চিকিৎসা চলে অন্যান্যদের।

সামগ্রিক ঘটনায় বাতকুল্লায় নেমে আসে শোকের ছায়া, এরমধ্যে পিকলু তার মা বাবার একমাত্র সন্তান। ২৪ বছর বয়সী এই যুবক রেলে ঠিকাদারের অধীনে কাজ করতেন বলেও জানা যায়। ঘটনার জানাজানি হতেই সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ প্রশাসন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.